1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

একদিনে রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিঃ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এনসিটিতে অনন্য রেকর্ড!

চট্টলার কণ্ঠ ডেস্ক:দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) পরিচালনার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রেকর্ড পরিমান কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড । গত ২৮ আগস্ট ২০২৫ সকাল ০৮০০ ঘটিকা থেকে ২৯ আগস্ট ২০২৫ সকাল ০৮০০ ঘটিকা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট হ্যান্ডলিং ৫০০০ (পাঁচ হাজার) টিইইউএস ছাড়িয়েছে।

এর মধ্যে ইমপোর্ট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২১০১ টিইইউস ও এক্সপোর্ট ২৯১৮ টিইইউস। সর্বমোট এক দিনে ৫০১৯ টিইইউস হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)

গত ০৭ জুলাই ২০২৫ তারিখ থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নং বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সিডিডিএল এর কর্মকর্তা ও সদস্যগণ জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ গেটসমূহে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় পূর্বের তুলনায় কন্টেইনার হ্যান্ডেলিং ত্বরান্বিত হয়েছে। পূর্বে বিভিন্ন সময় সৃষ্ট জটিলতাসমূহ নিরসনে সিডিডিএল এর অধীনস্থ কর্মকর্তা ও সদস্যগণ অত্যাধিক দক্ষ ভূমিকা পালন করেছেন। চলতি মাসে ০১ আগস্ট ২০২৫ থেকে ২৮ আগস্ট ২০২৫ পর্যন্ত সিডিডিএল এর পরিচালনায় এনসিটি-২, ৩, ৪ ও ৫ নং বার্থে সর্বমোট ১,০৯,২১৭ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় ৪০% এর বেশি। এটি বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এর ইতিহাসে একটি মাইলফলক।

গত ২৬ আগস্ট কন্টেইনার হ্যান্ডলিং নিয়ে একটি এনালাইসিস করা হয়। ০৭ জুলাই সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১,৭৪,৯৩১ টিইইউস। সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার আগে পূর্বের অপারেটরের ৪৯ দিনের (১৯ মে থেকে ০৬ জুলাই) মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১,১৯,২৭৬ টিইইউএস। অর্থাৎ সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর ৪৯ দিনে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬.৬৬%।

বন্দরের সার্বিক কার্যক্রমকে বেগবান করতে অধিক কন্টেইনার হ্যান্ডলিং এর কোনো বিকল্প নেই। সিডিডিএল বন্দরের অপারেটর হিসেবে অপারেটিং এর একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যৎ অপারেটরদের কাছে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

চট্টগ্রাম ড্রাই ডকের এ কার্যকর ভূমিকা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া, এনসিটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com