1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা-আস্থার প্রতীকে পরিণত হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক: বাংলাদেশের সুবিশাল সমুদ্র এদেশের সমৃদ্ধির স্বর্ণদ্বার। সূচনালগ্ন হতে সমুদ্র ও সমুদ্রে নিহিত সম্পদকে যে কোন মূল্যে নিরাপদ রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে কোস্ট গার্ডের যাত্রা শুরু। সকল প্রতিকূলতা পেরিয়ে কালের পরিক্রমায় বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের জনগোষ্ঠী তথা দেশের আপামর জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। মৎস্য সম্পদ রক্ষা, জলদস্যুতা ও বনদস্যুতা দমন, চোরাচালান, মাদক পাচার ও মানবপাচার রোধ, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধার তৎপরতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিবেদিত প্রাণ কোস্ট গার্ডের প্রতিটি সদস্য।

কোস্ট গার্ড দেশের সমুদ্র বন্দর সমূহ, বহিঃনোঙরে অবস্থানরত বৈদেশিক বাণিজ্যিক জাহাজসমূহ এবং অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত নৌযান সমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৭ খুনের ঘটনার পুনরাবৃত্তি রোধে উক্ত এলাকা সমূহে ২৪ ঘণ্টাব্যাপী টহল প্রদানের ফলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর হয়েছে।

অভ্যন্তরীন নৌ রুটে চলাচলরত নৌযান সমূহের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিয়মিত রেজিস্ট্রেশন, ফিটনেস ইত্যাদি যাচাই বাছাই করার মাধ্যমে বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহণ মন্ত্রণালয়কে সহায়তা প্রদান করা হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লাইটার/ট্যাংকারসহ অন্যান্য খাদ্যসামগ্রী ও ভোজ্য তেলবাহী জাহাজ সমূহকে নোঙ্গর এলাকায় ৭২ ঘন্টার বেশি অবস্থানের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসকল জাহাজ যাতে দ্রুত সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ হতে অদ্যাবধি ১০৮৫ টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। কোস্ট গার্ড কর্তৃক এধরনের অভিযান পরিচালনার মাধ্যমে পবিত্র রমজান মাসে অন্যান্য খাদ্যদ্রব্যের ন্যায় ভোজ্য তেলের সংকট ও বাজার মূল্য হ্রাস পাবে বলে আশা করা যায়।

বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মাদক পাচার এবং বানিজ্যিক জাহাজে অবৈধভাবে ক্রয় বিক্রয় বন্ধের নিমিত্তে বছরব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। বহিঃনোঙ্গর এবং বাণিজ্যিক জাহাজসমূহ হতে চোরাইকৃত মালামাল বিক্রয়ের স্থানে নিয়মিত যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসকল অপরাধমূলক কার্যক্রম শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।

ঢাকা-চাঁদপুর-বরিশাল নৌ রূটে চলাচলকারী যাত্রিবাহী জাহাজসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যার ফলশ্রুতিতে নিরাপদে গন্তব্যে পৌঁছাচ্ছে যাত্রীগণ।

ঢাকা-চাঁদপুর-চট্টগ্রাম নৌ রূটে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড। বাণিজ্যিক জাহাজসমূহে চুরি, ডাকাতিসহ অপরাধমূলক কার্যক্রম শূন্যের কোঠায় নেমে আসায় অভ্যন্তরীণ নৌ রুটে নিরাপদ চলাচল নিশ্চিত হয়েছে।

এছাড়াও কোষ্ট গার্ড, সুন্দরবন ও সেন্টমার্টিনে ট্যুরিস্ট জাহাজের নিরাপত্তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। গহীন সুন্দরবনে ট্যুরিস্টদের জরুরি সেবা প্রদান এবং অসুস্থ ট্যুরিস্টদের দ্রুততার সাথে হাসপাতালে প্রেরণের মাধমে সুচিকিৎসা নিশ্চিত কল্পে অসামান্য অবদান রেখেছে কোস্ট গার্ড। যার ফলে পর্যটকগণ সুস্থ ও নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে সক্ষম হচ্ছে।

সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে কোস্ট গার্ড। ভবিষ্যতেও কোস্ট গার্ডের উক্ত কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com