1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

উত্তপ্ত মার্কিন রাজনীতি, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার দাবি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধ ও ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রভাবশালী নাগরিক অধিকার সংগঠন এনএএসিপি প্রথমবারের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তুলেছে। একই সঙ্গে ডেমোক্র্যাট নেতারাও ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভিশংসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। যদিও যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন কেউ কেউ।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ১৯০৯ সালে প্রতিষ্ঠিত প্রভাবশালী কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল (এনএএসিপি) প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অপসারণের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো উচিত।

সংগঠনটির সভাপতি ডেরিক জনসন এক বিবৃতিতে বলেন, ‘এই প্রেসিডেন্ট দায়িত্ব পালনের অযোগ্য, অসুস্থ এবং ভারসাম্যহীন’। তিনি আরও বলেন, ট্রাম্পের বক্তব্য ও আচরণ ‘শুধু উদ্বেগজনকই নয়, বিপজ্জনকও।’

জনসন বলেন, ‘যখন দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণকে উপেক্ষা করেন, তখন তা পুরো দেশ ও বিশ্বের জন্য সেটি হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরাতে হবে।’

অন্যদিকে ট্রাম্পকে অভিশংসনের দাবি আবারও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ। তিনি বলেন, অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা ‘কিছুই বদলায় না’। ডেমোক্র্যাট এই আইনপ্রণেতা এক্সে দেয়া পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং এখনও সেই হুমকিকে ব্যবহার করছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আর বিশ্ব বা আমাদের দেশের কল্যাণকে ঝুঁকির মুখে ফেলতে পারি না’। ওকাসিও-কোর্তেজ বলেন, ‘মন্ত্রিসভা বা কংগ্রেস— যেভাবেই হোক, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে। আমরা বিপজ্জনক সীমারেখার দিকে এগোচ্ছি।’

এর আগে ইরানকে ঘিরে ট্রাম্পের হুমকির কারণে ডজনখানেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা তাকে অপসারণের আহ্বান জানিয়েছিলেন। যুদ্ধবিরতির ঘোষণার পরও তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন কয়েকজন।

এদিকে মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানে যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে একইসঙ্গে ট্রাম্পকে কটাক্ষ করতেও ছাড় দেননি তিনি। এক্সে তিনি লিখেছেন, ‘ট্রাম্প পিছু হটেছেন, এতে আমি খুশি। তিনি তার অযৌক্তিক দম্ভ থেকে বের হওয়ার পথ খুঁজছেন।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com