চট্টলার কণ্ঠ ডেস্ক: রাউজান উপজেলার গহিরা ইউনিয়ন পরিষদের, স্থানীয় সরকার ও ইউএনডিপি ও সহযোগী বাস্তবায়নকারী সংস্থা ইপসার উদ্যোগে আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি গ্রাম আদালত বিষয়ে কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শিত হয়।
সভায় গ্রাম আদালতের এখতিয়ার, আইন ও বিধিমালা, গ্রাম আদালতের বিচার পক্রিয়া, বিচার পক্রিয়ার ধাপ ও ভিডিওর মাধ্যমে গ্রাম আদালতের নাটক প্রদর্শন করা হয়।
সভায় উপস্থিত প্রধান শিক্ষক পিন্টু নন্দী, তিনি গ্রাম আদালতের মাধ্যমে বিচার সহজে নিষ্পত্তি করা হয় এবং ন্যয় বিচার পাওয়ার নিশ্চয়তা থাকে সকলের উচিৎ নিজেদের বিরোধ গুলো গ্রাম আদালতে নিষ্পত্তি করা এতে ,স্থানীয় নেতৃবৃন্দ আবুল মনসুর, আবুল কাদের মো কামাল সহ শিক্ষক, এনজিও কর্মী,নারী নেত্রী ব্যবসায়ী এবং পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালন ও গ্রাম আদালত বিষয়ক উপস্থাপনা করেন উপজেলা সমন্বয়কারী মো ওসমান গণি ও মিল্টন চাকমা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন