1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 12:39 pm
সংবাদ শিরোনাম: :
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

ইঞ্জিন চালিত নৌকা চালিয়ে সহকর্মীদের বেতন জোগান প্রধান শিক্ষক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, May 13, 2026

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধি: বান্দরবানের থানচির দুর্গম তিন্দু ইউনিয়নে শিক্ষার আলোয় আলোকিত করতে এক অনন্য লড়াই চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। শিক্ষার্থীদের বেতনের সামর্থ্য না থাকায়, তিনি ছুটির দিনে পর্যটকদের ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে নিজের ও সহকর্মীদের বেতন জোগাচ্ছেন। নিরহংকারী এই শিক্ষকের অদম্য ইচ্ছাশক্তি ও আত্মত্যাগে পাহাড়ের বুকে টিকে আছে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়।

দুর্গম পাহাড়ের বিদ্যালয়টি টিকিয়ে রাখতে আর সহকর্মীদের বেতন জোগাতে কলমের সঙ্গে সঙ্গে এখন নৌকার হাল ধরেছেন এই অকুতোভয় শিক্ষক। দুর্গম এলাকার কোমলমতি শিশুদের ভবিষ্যতের আশার আলো দেখাচ্ছে বিদ্যালয়টি।

জানা গেছে, জেলা সদর থেকে প্রায় ৮৮ কিলোমিটার এবং উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি ২০২০ সালে এলাকার কিছু শিক্ষানুরাগীর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। একই বছর প্রধান শিক্ষক হিসেবে যোগদেন বামং খিয়াং মিংলেন। তিনি কক্সবাজার সিটি কলেজ থেকে ২০১৮ সালে এমবিএ এবং পরে কক্সবাজার টিচার্স ট্রেইনিং কলেজ থেকে বিএড সম্পন্ন করেন। বর্তমানে বিদ্যালয়টিতে ৬ শিক্ষক অল্পবেতনে নিয়মিত পাঠদান করছেন। নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার মাধ্যমে ৮ শিক্ষক ও ৫ কর্মচারী নিয়োগের সুযোগ থাকলেও আর্থিক সংকটের কারণে ২ শিক্ষক নন-পেমেন্ট ভিত্তিতে রাখা হয়েছে। পর্যায়ক্রমে তাদেরও বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিদ্যালয়টি ২০২১ সালে স্থাপনের অনুমোদন পায়। বর্তমানে বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৫৬ শিক্ষার্থী রয়েছে। চলতি বছর ৯ম শ্রেণি চালু করা হয়েছে। বিদ্যালয়টি টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি পর্যায়ে সবার সহযোগিতা কামনা করেছেন প্রধান শিক্ষক বামং খিয়াং।

প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন জানান, বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিয়মিত বেতন আদায় সম্ভব হয় না। ফলে শিক্ষকদের বেতনভাতা দেওয়া শুরু থেকেই বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় থানচি উপজেলা প্রশাসনের দেওয়া একটি ইঞ্জিনচালিত বোট দিয়ে প্রতি শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে থানচি থেকে তিন্দু বড় পাথর, রেমাক্রী ফলস রুটে পর্যটক ও যাত্রী পরিবহন করেন তিনি।

তিনি বলেন, অন্য চালক রাখলে আলাদা মজুরি দিতে হয়, চালক অনেক সময় আয়ের টাকা গোপন রাখে। সেজন্য তিনি নিজেই চালক হলে সেই টাকাটা বাঁচে, যা দিয়ে তিনি শিক্ষকদের বেতন হিসেবে দিতে পারেন।

তিনি জানান, গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এই বোট দিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করে ৪৯ হাজার ১০০ টাকা আয় হয়েছে। এরমধ্যে ৩০ হাজার টাকা শিক্ষকদের সমানভাগে বেতন-ভাতা হিসেবে দেওয়া হয়েছে। শুধু শিক্ষকদের বেতনই নয়, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেওয়া এবং সাঙ্গু নদী পারাপারেও নিজেই দায়িত্ব পালন করেন তিনি।

তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাওয়াই ম্রো বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও তার মধ্যে কোনো অহংকার নেই। বরং তিনি নিজেই ইঞ্জিনচালিত বোট চালিয়ে যা আয় করেন এবং সেই আয়ের অর্থ বিদ্যালয়ের সকল শিক্ষকের মধ্যে সমানভাবে বণ্টন করে দেন।

তিনি আরও বলেন, এই সামান্য অর্থ দিয়েই আমরা কোনো রকমে সংসার পরিচালনা করছি এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এজন্য আমরা প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞ।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের অধিকাংশই দরিদ্র হওয়ায় বিদ্যালয়ের নিয়মিত আয় নেই। তাই টেকসই সমাধান হিসেবে তিন্দু ও রেমাক্রি এলাকায় দুটি বিদ্যালয়কে দুটি ইঞ্জিন চালিত বোট দেওয়া হয়েছিল, যাতে পর্যটক পরিবহন করে যা আয় হয় তা দিয়ে শিক্ষকদের নূন্যতম বেতন দেওয়া যায়। সামনে আরও একটি বোট প্রদান করার চিন্তাভাবনা রয়েছে এবং বিদ্যালয়টি টিকিয়ে রাখতে উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি আরও জানান, বিদ্যালয়ের ছাত্রাবাস সংস্কার করা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর মাধ্যমে ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকেও সহযোগিতা দেওয়া হচ্ছে। বিদ্যালয়টি টিকিয়ে রাখতে উপজেলা পরিষদ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com