চট্টলার কণ্ঠ ডেস্ক: Bright Bangladesh Forum (BBF) এর উদ্যোগে Action Aid Bangladesh এর সহযোগিতায় পরিচালিত সুশীল প্রকল্পের তৃণমূলের Youth led Civil Society Organizations এর প্রতিনিধিদের সাথে European Union in Bangladesh টিমের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


গত বুধবার ২৯ জানুয়ারি সকালে Bright Bangladesh Forum এর সন্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় EU প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন EU Secretary Michel Udenber, EU Cheif of Party Tayen Nayer, EU Programme Manager Mathie Backmen।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, একশন এইড বাংলাদেশ এর প্রোগ্রাম ডিরেক্টর লামিসা জাহান, সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী রিদুয়ানুল হাকীম রিয়াদ, একশন এইড বাংলাদেশ এর সিনিয়র অফিসার এ.জেড.এম মৌসাম ইসলাম, জার্নালিস্ট ফোরাম এর প্রেসিডেন্ট সাংবাদিক কমল চক্রবর্তীসহ বিভিন্ন স্তরের নাগরিক সমাজের যুব প্রতিনিধিবৃন্দ।

এসময় EU প্রতিনিধিগণ সুশীল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন, অন্তবর্তীকালীন সরকারের দ্বারা গঠিত সংস্কার কমিশনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের কার্যক্রমের অগ্রগতি সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করেন।

তারা প্রকল্পের আওতাধীন সকল অগ্রগতি কার্যক্রম দেখেন এবং প্রকল্পের কার্যক্রমে খুবই সন্তুষ্টি প্রকাশ করেন।

You must be logged in to post a comment.
আপনার মতামত দিন