1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 9:30 am
সংবাদ শিরোনাম: :
শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ

অবশেষে শাস্তি পাচ্ছেন জাল সনদে নিয়োগ পাওয়া চসিকের সেই প্রকৌশলী!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, February 27, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক:এসএসসি পাস করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উপ-সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পাওয়া সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিনের স্বাক্ষর করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

অভিযুক্ত আমির আবদুল্লাহ খান বর্তমানে চসিকে বিদ্যুৎ শাখার সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে কর্মরত রয়েছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে উল্লেখ করা হয়- চসিকের বিদ্যুৎ শাখায় কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আমির আব্দুল্লাহ খান ২০১৩ সালের ৯ জানুয়ারি যোগদান করলেও তিনি মূলত ২০১৪ সালে পরীক্ষা দিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। তার দাখিলকৃত সাময়িক সনদপত্রটি ২০১৫ সালের ২৩ এপ্রিল তারিখের। যোগদানকালীন সময়ে তিনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেননি।

এছাড়া ২০১৩ সালের ৮ জানুয়ারি তারিখের নিয়োগ আদেশের পরিপ্রেক্ষিতে উপসহকারী পদে যোগদানকালীন সময়ে দাখিলকৃত কোর্স কমপ্লিশন সার্টিফিকেট ডিপ্লোমা পাসের সনদ নয়। তার কার্যকলাপ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চাকুরি বিধিমালা-২০১৯ মোতাবেক অসদাচরণের শামিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিধিমালার ৩ (২) উপধারায় উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তিকে কোনো পদে নিয়োগ করা হইবে না, যদি এটির জন্য তার প্রয়োজনীয় যোগ্যতা না থাকে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আমির আব্দুল্লাহ খান ডিপ্লোমা পাস না করেও জাল-জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ পাওয়ার তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণপূর্বক জরুরি ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগকে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা গেছে, সম্প্রতি আমির আবদুল্লাহর বিরুদ্ধে একটি অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আমির আবদুল্লাহ খানের জালিয়াতি তদন্ত করার জন্য চসিককে নির্দেশ দেয়। ৩ ডিসেম্বর আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মহিউদ্দিন মুরাদকে প্রধান করে কমিটি গঠন করে চসিক। ওই কমিটির সদস্য সচিব ছিলেন চসিকের শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার এবং সদস্য ছিলেন চসিকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। কার্যক্রম শেষে তারা প্রতিবেদন ১৮ ডিসেম্বর জমা দেন। এরপর এটি চসিকেই পড়ে থাকে দীর্ঘদিন। কয়েকদিন পর প্রতিবেদন মন্ত্রণালয়ে না পাঠানোর বিষয়টি জানাজানি হয়৷ এরপর তড়িঘড়ি করে ৭ জানুয়ারি প্রতিবেদনটি মন্ত্রণালয়ের শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

একটি কোর্স কমপ্লিট করার কাগজ দিয়ে ২০০৫ সালের ২৭ এপ্রিল বাতি পরিদর্শক হিসেবে চসিকে যোগদান করেন আমির আবদুল্লাহ। তিনি তখন নিজেকে ডিপ্লোমা পাস বলে উল্লেখ করেন। যদিও তখনো কাগজে-কলমে এসএসসি পাস। ২০০৯ সালের ১৫ ডিসেম্বর বাতি পরিদর্শকের বেতনে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান আমির আবদুল্লাহ। ২০১৩ সালের ৯ জানুয়ারি আগের সব নিয়োগ বাতিল করে তাকে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয় চসিক। তখনো তার এসএসসির ওপরে আর সনদ ছিল না।

খোঁজ নিয়ে জানা যায়, আমির আবদুল্লাহ খান ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত বেশ কয়েকবার পরীক্ষায় অংশগ্রহণ করে ডিপ্লোমা পাস করতে পারেননি। ২০০১ সালে তিনি সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক মিস্ত্রি হাসানের সঙ্গে যৌথভাবে নগরের চকবাজার আলী প্লাজায় ‘হাসান এন্টারপ্রাইজ’ নামে একটি টিভি সার্ভিসিং সেন্টার খুলেন। যেখানে টিভি, ফ্রিজ, আইপিএস মেরামত করা হয়। চসিকে নিয়োগের আওয়ামী লীগ ক্ষমতায় এলে বেপরোয়া হয়ে উঠেন অভিযুক্ত আমির আবদুল্লাহ খান। নিজেকে শ্রমিক লীগ নেতা পরিচয় দিয়ে বিদ্যুৎ বিভাগে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন তিনি।

এ বিষয়ে চসিকে সচিব মোহাম্মদ আশরাফুল আমিন ঢাকা পোস্টকে বলেন, মন্ত্রণালয়ে জমা হওয়া একটি অভিযোগের পরিপ্রেক্ষিত চসিকের সহকারী প্রকৌশলী আমির আবদুল্লাহর বিরুদ্ধে তদন্ত হয়। তদন্ত শেষে মন্ত্রণালয়ের প্রতিবেদন পাঠানো হয়। এরপর গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠিতে অভিযুক্ত আমির আবদুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com