1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 7:45 am
সংবাদ শিরোনাম: :
শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ

ইউরিক এসিড বাড়লে শরীরে যেসব রোগের ঝুঁকি থাকে

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, June 21, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ বর্তমান সময়ে ইউরিক এসিড বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন বিশ্বজুড়ে প্রায় সাড়ে চার কোটিরও বেশি মানুষ। এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে শুধু গাঁটের ব্যথাই নয়, শরীরে বাসা বাঁধতে পারে আরও একাধিক জটিল রোগ। কেবল ওষুধ খেলেই হবে না, প্রতিদিনের খাদ্যাভ্যাসেও আনতে হবে বদল। চলুন, দেখে নিই কী কী সমস্যা দেখা দিতে পারে ইউরিক এসিড বেড়ে গেলে।

গেঁটে বাত বা আর্থ্রাইটিস
আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ আর্থ্রারাইটিস অ্যান্ড মাস্কিউলোস্কেলিটাল ডিজিজের তথ্য অনুযায়ী, শরীরে ইউরিক এসিড জমতে থাকলে শুরু হয় গাঁটের ব্যথা ও অস্থিসন্ধিতে প্রদাহ। ফুলে ওঠে গাঁট, দেখা দেয় তীব্র যন্ত্রণা।

কিডনিতে পাথর
ইউরিক এসিডের মাত্রা অতিরিক্ত হলে তা থেকে কিডনিতে পাথর তৈরি হতে পারে। প্রস্রাবে জ্বালা, রক্ত আসা, তলপেটে ব্যথা হতে পারে।

এমনকি কিডনির কার্যকারিতাও হ্রাস পেতে পারে।

উচ্চ রক্তচাপ
ইউরিক এসিড বেড়ে গেলে রক্তনালির ক্ষতি হতে পারে, যার ফলে দেখা দেয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এটি সময়মতো নিয়ন্ত্রণে না আনলে কিডনি অকেজো হয়ে যেতে পারে।

টাইপ ২ ডায়াবেটিস
শরীরে ইউরিক এসিডের মাত্রা বাড়লে ইনসুলিন হরমোনের ক্ষরণে সমস্যা দেখা দেয়।

এর ফলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যায়।

ইউরিক এসিড নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
১। প্রচুর পানি খান
শরীর আর্দ্র রাখা জরুরি। দিনে অন্তত ২.৫ থেকে ৩ লিটার পানি পান করুন।

২।ভিটামিন সি ও বেরিজাতীয় ফল
লেবু, আমলকি, ব্লুবেরি, স্ট্রবেরি ইত্যাদি ফল খেতে হবে নিয়মিত। এগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ইউরিক এসিড কমাতে সাহায্য করে।

৩। কফি ও অ্যালকোহল এড়িয়ে চলুন
ক্লান্তি কাটাতে অনেকেই বারবার কফির দিকে হাত বাড়ান, কিন্তু ইউরিক এসিড বেড়ে গেলে তা খাওয়ার অভ্যাস কমাতে হবে। একইসঙ্গে মদ্যপান পুরোপুরি বাদ দিতে হবে।

৪। ওজন নিয়ন্ত্রণে রাখুন:
বাড়তি ওজন ইউরিক এসিডকে আরো বাড়িয়ে তোলে। তাই নিয়মিত ব্যায়াম ও হালকা, সুষম খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরিক এসিড একবার বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে আনাই একমাত্র উপায়। নিয়ম মেনে জীবনযাপন, ওষুধ ও খাদ্যাভ্যাসের মাধ্যমে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ছোট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে, তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com