চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরের কনকর্ড ফয়েজলেক ও সীওয়ার্ল্ডে গত ৮ মার্চ শনিবার দিনব্যাপী উদযাপিত হলো কৃষ্টি যুব ফ্যামিলি ডে। আনন্দঘন পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সদস্যরা পরিবার নিয়ে অংশগ্রহণ করেন এবং উপভোগ করেন ফয়েজলেক এমিউজমেন্ট পার্কের বিভিন্ন রাইড ও লেকে বোট রাইড।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল খেলাধুলার, বাচ্চাদের বল ইন টু বাস্কেট, মহিলাদের জন্য ছিল- বল পাসিং ও চামচে মার্বেল ব্যালেন্স এবং পুরুষদের জন্য ছিল কপালে টিপ পড়ানো। এরপর সীওয়ার্ল্ডে ওয়াটার এক্টিভিটি উপভোগ করে শিশু-কিশোর ও যুবরা।
মধ্যাহ্নভোজ শেষে কনকর্ড অডিটোরিয়ামে অনুষ্ঠানের ৩য় পর্বে অতিথি শিল্পী নাজমা সুইটির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর গান ও সুরের মূর্ছনা উপভোগ করেন সবাই। অনুষ্ঠানের বিরতিতে উপস্থিত সকল শিশু-কিশোরদের উপহার বিতরণ করা হয়।
এরপর খেলায় বিজয়ীদের কাছে আকর্ষণীয় পুরস্কার বিতরণ এবং র্যাফেল ড্র বিজয়ী সৌভাগ্যবান ৩ জনকেও উপহার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে আর্থিক স্পন্সর যারা ছিলেন তাদেরকে উদযাপন পরিষদ “Memento of Appreciation” প্রদান করা হয়। সব শেষে বিকালের চা পর্বের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানে কৃষ্টি যুব’র সভাপতি মি ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়া ও সাধারন সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী’র সার্বিক নির্দেশনায় “কৃষ্টি যুব ফ্যামিলি ডে-২০২৫ উদযাপন পরিষদের আহ্বায়ক শুভাশিস বড়ুয়া সিন্টু সদস্য সচিব বাপ্পি কুমার বড়ুয়া, প্রধান সমন্বয়কারী সুমন বড়ুয়া আবু এবং সদস্যদের মধ্যে অনিক বড়ুয়া, সজীব বড়ুয়া, বিকাশ বড়ুয়া ও মানস বড়ুয়ার তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, সুপলাল বড়ুয়া, লায়ন উত্তম বড়ুয়া, উপদেশ বড়ুয়া, যুগ্ম সম্পাদক- ছোটন বড়ুয়া ও সৌমেন বড়ুয়া, প্রচার সম্পাদক মার্তন্ড প্রতাপ বড়ুয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রাজীব বড়ুয়া, সেবা ও সমাজ কল্যাণ সম্পাদক সুমন বড়ুয়া প্রয়াস, দপ্তর সম্পাদক কুণাল চৌধুরীসহ অনান্য সদস্যগণ।
কৃষ্টি যুব’র সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী তাঁর বক্তব্যে উদযাপন পরিষদের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সুন্দর এই আয়োজনের জন্য। উদযাপন পরিষদের আহ্বায়ক শুভাশিস বড়ুয়া তাঁর বক্তব্যে সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন সব সুন্দর আয়োজনের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন