1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 31, 2026, 5:58 am
সংবাদ শিরোনাম: :
ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ

বিচিত্র ফুলের সৌরভ ছড়াতে ডিসি পার্কে শুরু হয়েছে ফুল উৎসব

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, January 4, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন আজ ৪ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম ডিসি পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ড. মো: জিয়াউদ্দিন ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ নজরুল ইসলাম।

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, উপপরিচালক( স্থানীয় সরকার, চট্টগ্রাম জেলা) জনাব মোঃ নোমান হোসেন, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব ড. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) জনাব এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ।


১৩৬ প্রজাতির ফুলের লক্ষাধিক ফুলের সমারোহে ডিসি পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসন মাসব্যাপি আয়োজন করেছে “চট্টগ্রাম ফুল উৎসব- ২০২৫”। “ফুলের মতন আপনি ফোটাও গান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মত ফুল উৎসবের আয়োজিত হচ্ছে।


উল্লেখ্য, প্রায় ১০ বছর ধরে এই এলাকাটি ছিল অবৈধ দখলদারের হাতে। চলতো অবৈধ মাটি উত্তোলন, অসামাজিক কার্যকলাপ। সন্ধ্যা হতেই এলাকাটি হয়ে উঠত ভয়ংকর, মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের আড্ডার, অপরাধীদের স্বর্গরাজ্য ছিল এটি। আজ থেকে দুই বছর আগে জেলা প্রশাসন এর নির্দেশনায় উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড সেই মাদকের আস্তানা গুড়িয়ে দিয়ে এই ১৯৪ একর খাসজমি উদ্ধার করে। পরবর্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে এখানে প্রতিষ্ঠা করে দেশি বিদেশী ফুলের সমারোহে ডিসি ফ্লাওয়ার পার্ক।


জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মাসব্যাপী এবারের “চট্টগ্রাম ফুল উৎসব-২০২৫ এ থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুরি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ইত্যাদি। এবারের আয়োজন এর অন্যতম আকর্ষণ ভাসমান ফ্লাওয়ার গার্ডেন। এবারের ফুল উৎসব উতসর্গ করা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদদের উদ্দেশ্যে। এ লক্ষ্যে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে স্থাপন করা হয়েছে গণঅভ্যুত্থান কর্ণার।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com