1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 2, 2026, 2:41 pm
সংবাদ শিরোনাম: :
যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

চট্টগ্রাম সাংঘিক বৌদ্ধ বিহার’র শুভ কঠিন চীবর উদযাপন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, November 2, 2024

রাজু চৌধুরী, চট্টগ্রাম : শতাব্দীকালের প্রাচীনতম পূণ্যতীর্থ নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার’র (সাংঘিক) দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব- ২০২৪ ইং উদযাপন সম্পন্ন হয়েছে। শুক্রবার শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষ্যে দুই পর্বের অনুষ্ঠানে সকালে ধর্মীয় বিধান ও রীতি অনুযায়ী অষ্টপরিস্কারসহ সংঘদান এবং বিকালে মূল পর্বে কঠিন চীবর দান উদযাপন করা হয়। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করেন প্রজ্ঞানিধি শ্রামণ সংঘদানে উপস্থিত ছিলেন ভদন্ত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবির, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ানন্দ মহাস্থবির, ধর্মপাল মহাস্থবির, উদযাপন পরিষদের সভাপতি ও উপাধ্যক্ষ একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ড.জিনবোধি ভিক্ষু, উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি অধ্যাপক জ্ঞানররত্ন মহাস্থবির, প্রকাশনা পরিষদের চেয়ারম্যান শুদ্ধানন্দ মহাস্থবির, লোকাবংশ স্থবির,পরিষদের অর্থ সম্পাদক প্রিয়রত্ন মহাস্থবির, শীলানন্দ মহাস্থবির, ধর্মতিলক স্থবির, জে.বি.এস আনন্দবোধি স্থবির, বিজয়ানন্দ মহাস্থবির, লোকপ্রিয় মহাস্থবির, করুনানন্দ স্থবিরসহ শতাধিক মহান প্রাজ্ঞ ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। দুপুর দুইটায় শুরু হয় কঠিন চীবর দানের মূল পর্বের অনুষ্ঠানিকতা, তার আগে মহান ভিক্ষুসংঘ ও উপাসক উপাসিকাদের একটি শান্তি ৱ্যালি নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রাঙ্গন থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় মোড় ঘুরে এসে ডিসি হিল সভাস্থলে এসে শেষ হয়।

শুরুতেই চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিকের শিক্ষার্থী ছোট্ট শিশুদের জয়মঙ্গল অঠ্টগাথা এবং পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন অগ্রলংকার স্থবির। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল ওয়ারীশ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ানন্দ মহাস্থবির, সুমঙ্গল মহাস্থবির, কথা সাহিত্যিক দীপংকর মহাস্থবির, জিনরতন মহাস্থবির, ড.দীপংকর মহাস্থবির, বিজয়ানন্দ মহাস্থবির, প্রজ্ঞাপাল মহাস্থবির, ধৰ্মবোধি ভিক্ষু সহ শতাধিক মহান ভিক্ষুসংঘ।

প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সহাসভার সাবেক মহাসচিব সদ্ধর্মকোবিধ এস লোকজিৎ মহাস্থবির, সকালে চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রাঙ্গনে সংঘদান সম্পন্ন হওয়ার পর ডিসি হিল নজরুল স্কয়ারে শুভ কঠিন চীবর দানে পুণ্যার্থীদের ঢল নামে, নগরীর বিভিন্ন এলাকা ও আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে উপাসক উপাসিকা আসে পূণ্য সঞ্চয়ে। সন্ধ্যা পাঁচটায় কঠিন চীবর উৎসর্গ করা হয় এবং বিশ্ব শান্তি কামনা ও সকলের মঙ্গল কামনা করে কঠিন চীবর দান উৎসবের সকল অনুষ্ঠানিকতা সমাপ্ত ঘোষণা করা হয়।

পরে রাতে বিহার প্রাঙ্গনে একটা মনোজ্ঞ বুদ্ধ কীর্তন পরিবেশিত হয়, ভান্ডারগাঁও কীর্তনীয়া ফোরামের শিল্পী ডাক্তার বিধান চন্দ্র বড়ুয়া ও অক্ষয় বড়ুয়া কীর্তন পরিবেশন করেন। বিকালের সমগ্র কঠিন চীবর দান অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন উদযাপন পরিষদের সচিব ভদন্ত শাসনবংশ মহাথের।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com