1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত ফটিকছড়িতে সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক সংলাপ–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত দেশবরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিআরএ’র দোয়া মাহফিল বান্দরবানে ফাটা কাপে চা দেওয়া নিয়ে তুমুল কাণ্ড: হামলা-ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

চট্টগ্রামে আইজিপি;কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্ক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি বলেছেন, মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা।

আজ শনিবার ২৮ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম শহরের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সিএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

এ সময় র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, যেসব জঙ্গি জামিনে রয়েছে তারা নজরদারির মধ্যে থাকবে। তারা আবার জঙ্গিবাদে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চলমান যৌথ অভিযান প্রসঙ্গে আইজিপি বলেন, এখন পর্যন্ত ২৩৮টি অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের লুণ্ঠিত অস্ত্রের মধ্যে ৭৫ ভাগ উদ্ধার হয়েছে। তিনি বলেন, অস্ত্র ব্যবহারকারী যেখানেই থাকুক কঠোর আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসবের মধ্য দিয়েই পালিত হবে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। সকল অপতৎপরতা রুখে দিতে হবে।

পুলিশ প্রধান বলেন, আমরা পুলিশি কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। আমরা প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, মামলার আসামি হলেই গ্রেফতার করা হবে না। শুধুমাত্র তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলেই গ্রেফতার করা হবে। নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না।

এর আগে আইজিপি আজ দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় সিএমপি কমিশনার হাসিব আজিজসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিটের সকল স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com