ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাগো ফাউন্ডেশনের উদ্যোগে ‘শমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় যুব ঐক্য সমাজ কল্যাণ পরিষদের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন্সর কুমার, যুব ঐক্য সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম সোহাগ, সাংবাদিক এইচ এম জুয়েল,নারী উন্নয়ন সংস্থা পরাগ এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহানা ফরিদ,সংগঠক মোঃ আসলাম,লিজা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন ম্যাক যুব ফাউন্ডেশনের সভাপতি ইসলাম উদ্দিন সুহাদ।
আয়োজকরা জানান, সমাজে প্রচলিত নারী-পুরুষের বৈষম্যমূলক ধারণা বা জেন্ডার স্টেরিওটাইপ দূর করা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন