জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজ, পটিয়া, চট্টগ্রামে এক আলোচনা সভা ৭ নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং পরবর্তীতে কলেজের অধ্যক্ষ এন, এম, ফখরুদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক তৈয়বুর রহমান, উপাধ্যক্ষ আজম খান, বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ জোনাইদ। বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক আ. জ. ম. ওবায়দুল্লাহ,ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: ইসহাক হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আলতাপ হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হান্নান সিকদার এবং উপাধ্যক্ষ আজম খান ও অধ্যক্ষ এন, এম, ফখরুদ্দীন।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সভাপতি অধ্যক্ষ এন এম ফখরুদ্দিন – জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও দেশ গঠনে সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন