চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন ব্যাচ’৮৩ (CUSAB’83)’র বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে গত ৫ নভেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক আকতার কামাল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাইফুদ্দিন মিন্টু , আমিন হেলালী, জোবাইদুল ইসলাম মানিক , সিদ্বার্থ বড়ুয়া, আজিজুল হক । সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন আকতার কামাল চৌধুরী এবং ফাইন্যান্সিয়াল রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ মনজুরুল আহসান বাবুল। সংগঠনের প্রায় অর্ধশত প্রয়াত সদস্যের রুহের মাগফেরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন প্রফেসর নূ ক ম আকবর। কোরান তেলাওয়াত করেন এডভোকেট জফর আলম, গীতা পাঠ করেন অধ্যাপক প্রখর ।
সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘ফ্রেন্ডসশীপ ফর এভার শ্লোগানকে ধারণ করে ২৫ বছর আগে কুসাব’৮৩ গঠন করা হয়েছিল। দীর্ঘ পথচলাতে কোনদিন সামান্য পরিমাণ দ্বিমত ও মনোমালিন্য হয়নি। নেতৃত্বের কোন্দল দেখা যায়নি, যা একটি বিরল ঘটনা’। তিনি বলেন, ‘ এই পঁচিশ বছরে আমাদের অনেক বন্ধুকে আমরা হারিয়েছি। আমাদেরও বয়স হচ্ছে, ওপারে যাওয়ার জন্য কখন কার ডাক পড়ে জানি না।’’ তিনি ‘অতীতের মতো আগামীতেও আন্তরিকতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান’।
সভার দ্বিতীয় পর্বে নিম্নোক্তদের নিয়ে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
সভাপতি-নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক- মনজুরুল আহসান বাবুল, সহসভাপতি -আকতার কামাল চৌধুরী, আজিজুল হক, তুহিনুজ্জামান, সৈয়দ মোঃ আরিফ, এএইচএম আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক -মনজুরুল আহসান চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক- কলামিস্ট মুহাম্মদ মুসা খান, সৈয়দ মোহাম্মদ নাসিম, কোষাধ্যক্ষ-সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, সহকোষাধ্যক্ষ- মো. রফিক উদ্দিন, সাংগঠনিক ও এন্টারটেইনমেন্ট সম্পাদক- মো. মহসিন সিদ্দিক, সহ সংগঠনিক ও এন্টারটেইনমেন্ট সম্পাদক- ইমরান রউফ, দপ্তর সম্পাদক- রিজওয়ানুর রহমান খান, প্রকাশনা সম্পাদক- বিশ্বজিৎ চৌধুরী(সাংবাদিক), সহ প্রকাশনা সম্পাদক- ডেইজি মওদুদ(সাংবাদিক), সাংস্কৃতিক সম্পাদক- এড.দিনমনি দে, সহ সাংস্কৃতিক সম্পাদক- সামিনা ইসলাম রাশি, প্রচার সম্পাদক-জাহাঙ্গীর মিয়া, সহ প্রচার সম্পাদক- মাসুদা তুরানী, সমাজকল্যাণ সম্পাদক- হাফিজুর রহমান, নারী কল্যাণ সম্পাদক- ভিকারুননেসা চিনু, সহ নারী কল্যাণ সম্পাদক – শিরিন হেলেন, সদস্য: আব্দুল মোমেন মঞ্জু, মোসলেহউদ্দিন মনসুর, আবুল বাশার দুলাল, আখতারুল ইসলাম, আনোয়ারুল আজম রানা, মাহবুবুর রহমান, মাহবুবুল আলম, প্রদীপ চক্রবর্তী, মো. ইলিয়াস বাঙ্গালী, মাইনুদ্দিন চৌধুরী, হুমায়রা শিমুল, করবী চৌধুরী, জাহানারা বেগম, কামরুন্নাহার ঝর্ণা, এড,সেকান্দার চৌধুরী, শাহআলম বকুল, এ কে এম নুরুল ইসলাম, রেজাউল করিম, কাজী খায়রুল আলম কামরুল, এম এ হান্নান (সিলেট),নাজমা ফেরদৌস পপি, স্বপন দে, মারজিয়া খানম সিদ্দিকা। সভায় নতুন এইডভাইজরি কমিটি গঠন করা হয়।
সভায় সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন