1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 8, 2026, 3:09 pm
সংবাদ শিরোনাম: :
রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫ দুবাইফেরত যাত্রীর ব্যাগে ১৩০০ নিষিদ্ধ ক্রিম ৭ নভেম্বরের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়: মীর হেলাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন ব্যাচ’৮৩ সাধারণ সভা ও নতুন কমিটি গঠন ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি অনুসন্ধান পর্ব-১: ​শহরে বসেই ‘জোত পারমিট’ বাণিজ্য: খেয়াচল্যং রেঞ্জকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন ডেপুটি রেঞ্জার রাশেদুজ্জামান! ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, November 7, 2026

কক্সবাজারের মহেশখালীতে রক্ষণাবেক্ষণ শেষে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ১টা থেকে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম পুনরায় চালু হয়।

এর ফলে দুটি ভাসমান টার্মিনাল থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক ধারায় ফিরেছে। পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টায় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল দুই হাজার ৪০৮ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে এসেছে এক হাজার ৫৮৪ মিলিয়ন ঘনফুট।

আর আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে সরবরাহ হয়েছে ৮২৪ মিলিয়ন ঘনফুট।

এর আগে গত বুধবার সকাল ৮টা থেকে শনিবার দুপুর পর্যন্ত সামিটের টার্মিনালটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়। বুধবার সকাল ৮টায় জাতীয় গ্রিডে মোট সরবরাহ ছিল দুই হাজার ৫৪০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে সরবরাহ ছিল ৯৭৪ মিলিয়ন ঘনফুট।

তবে টার্মিনালটি বন্ধ হওয়ার পর বুধবার দুপুর ২টায় মোট সরবরাহ কমে দাঁড়ায় দুই হাজার ১১০ মিলিয়ন ঘনফুটে। অর্থাৎ কয়েক ঘণ্টার ব্যবধানে সরবরাহ কমে যায় ৪৩০ মিলিয়ন ঘনফুট।

এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ দেখা দেয়। ভোগান্তিতে পড়েন শিল্প-কারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকরা। বিশেষ করে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আবাসিক এলাকায় রান্নার কাজে দুর্ভোগ পোহাতে হয় গ্রাহকদের।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা এখন অনেকটাই আমদানি করা এলএনজিনির্ভর। ফলে দুটি ভাসমান টার্মিনালের যেকোনো একটিতে উৎপাদন বা রক্ষণাবেক্ষণজনিত বিঘ্ন ঘটলেই জাতীয় গ্রিডে সরবরাহে বড় ঘাটতি তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক গ্রাহকদের দৈনন্দিন জীবনে।

দেশে আমদানি করা এলএনজিকে পুনরায় গ্যাসীয় অবস্থায় রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য দৈনিক এক হাজার ১০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর মধ্যে মার্কিন কম্পানি এক্সিলারেট পরিচালিত টার্মিনালের দৈনিক রিগ্যাসিফিকেশন সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে সামিট গ্রুপের টার্মিনালের সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট।

দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় চার হাজার মিলিয়ন ঘনফুট। বিপরীতে স্বাভাবিক সময়ে সরবরাহ থাকে গড়ে দুই হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রতিদিন চাহিদার তুলনায় ঘাটতি প্রায় এক হাজার ৪০০ মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে মোট সরবরাহের ৯০০ থেকে এক হাজার মিলিয়ন ঘনফুট আসে আমদানি করা এলএনজি থেকে। ফলে এলএনজি সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেও বিদ্যমান সংকট আরো তীব্র হয়ে ওঠে।

এর আগে গত ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেটের ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট কমে গিয়েছিল। ওই ঘটনার প্রভাব কাটিয়ে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতেও দীর্ঘ সময় লেগেছিল।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com