1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 1, 2026, 7:10 am
সংবাদ শিরোনাম: :
এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, October 31, 2026


ঢাকা: আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন এবং বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (BGA)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (BGA), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. আবু নাসের এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মাহবুবুল হক, বিজিএ এর মোহাম্মদ মনির উদ্দিন মণি, ডা. প্রদীপ কুমার সাহা, মোঃ ইমাম হাসান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, মাহমুদুল হাসান রানা প্রমুখ।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তাহমিনা আখতার বলেন, প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি প্রবীণদের জন্য কমিউনিটিভিত্তিক সেবাকার্যক্রম চালু ও সম্প্রসারণ করা অত্যন্ত জরুরি। প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।


গেস্ট অব অনার অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, প্রবীণদের কল্যাণে তরুণ ও যুবসমাজের মধ্যে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রবীণদের পাশে দাঁড়ানোর জন্য সব সময় অর্থের প্রয়োজন হয় না; আন্তরিকতা, ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক আচরণও তাঁদের জীবনে গভীর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা বলেন, তিনি নবীন ও প্রবীণের সমন্বয়ে এমন একটি মানবিক সমাজ গড়ে তুলতে চান, যেখানে প্রবীণরা তাঁদের প্রাপ্য মর্যাদা, সম্মান ও নিরাপত্তা পাবেন। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন আগামী দিনগুলোতে নিরলসভাবে কাজ করে যাবে।


অনুষ্ঠানে বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার নবগঠিত কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. দিলীপ কুমার সাহা।


অনুষ্ঠানে প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং আন্তঃপ্রজন্মের সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা একটি সুস্থ, মানবিক ও প্রবীণবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


পরিশেষে সভাপতি উপস্থিত অতিথি, আলোচক ও সুধীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com