জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে!
ব্রাইট বাংলাদেশ ফোরাম( বিবিএফ) এবং এক্টিভিস্টা চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে আয়োজিত “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক”-এর অংশ হিসেবে আজ শনিবার ৯ মে সকালে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি ডা খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে চেড়াগি পাহাড় ঘুরে চট্টগ্রাম প্রেস ক্লাব-এর সামনে এসে শেষ হয়। এতে এক্টিভিস্টা চট্টগ্রামের ১২টি যুব সংগঠনের প্রায় ২০০ জন তরুণ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট অংশগ্রহণ করেন এবং জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে সংহতি প্রকাশ করেন।
চট্টগ্রাম ইয়ুথ হাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ পারভেজ বলেন, “জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ইয়ুথ ভয়েস ফর চেইঞ্জের মোহাম্মদ আবদুল আজিজ বলেন, “স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা বাড়লে জলবায়ু আন্দোলন আরও শক্তিশালী হবে।”
উষার আলো যুব সংঘের মোহাম্মদ জাবির বিন সোলাইমান বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখনই সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি।”

মানব সেবা ফাউন্ডেশনের ফাহিম বলেন, “জলবায়ু সচেতনতা তৈরিতে তরুণদের সামাজিক উদ্যোগ আরও বাড়াতে হবে।”
সান্নিধ্যের আবদুস সোবহান রাহাত বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের নেতৃত্বভিত্তিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
চট্টগ্রাম ইয়ুথ হাবের সাধারণ সম্পাদক সৈয়দ স্বাধীন বলেন, “পরিবেশ রক্ষায় তরুণদের নেতৃত্বে আরও জনসচেতনতা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
ইয়ুথ ইনোভেশন ফর একশনের ফাতেমা আক্তার বলেন, “জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে নারী ও তরুণদের কণ্ঠ আরও জোরালো করতে হবে।”
ইয়াং পিপলস অব বাংলাদেশের সিদরাতুল মুনতাহা বলেন, “টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে তরুণদের নেতৃত্বাধীন উদ্যোগকে আরও বিস্তৃত করতে হবে।”
পাহাড়তলী যুব সংঘের ইমন বলেন, “পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
চট্টগ্রাম ইয়ুথ হাবের এডভাইজর আবদুল মান্নান জিহাদ বলেন, “জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের অংশগ্রহণই আগামী দিনের পরিবর্তনের শক্তি।”

ব্রাইট বাংলাদেশ ফোরাম-এর ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ বলেন, “চট্টগ্রামের তরুণরা জলবায়ু ন্যায়বিচার ও টেকসই ভবিষ্যতের দাবিতে একসাথে কাজ করে যাচ্ছে এবং এই আন্দোলন আরও বিস্তৃত হবে।”
ঢাকা থেকে সংহতি জানিয়ে অ্যাকশনএইড বাংলাদেশ এর ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস টিমের লিড মো. নাজমুল আহসান বলেন, “জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এখন অত্যন্ত জরুরি।”
সমাপনী বক্তব্যে ব্রাইট বাংলাদেশ ফোরাম– এর প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া বলেন, “তরুণদের নেতৃত্বেই একটি নিরাপদ, টেকসই ও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।”

You must be logged in to post a comment.
আপনার মতামত দিন