1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 2, 2026, 3:04 pm
সংবাদ শিরোনাম: :
যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনজুড়ে পিস নেটওয়ার্ক গঠনে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, April 23, 2026

সামাজিক সম্প্রীতি জোরদার ও বিভ্রান্তি প্রতিরোধে এক সপ্তাহব্যাপী অনলাইন “Myth vs Reality” ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার পর আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে চট্টগ্রাম শিশু একাডেমিতে Bright Bangladesh Forum ও Activista Chattogram যুবদের উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় “সামাজিক সম্প্রীতি ও সংঘাত নিরসন” বিষয়ক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সামাজিক বিষয় নিয়ে প্রচলিত ভুল ধারণা (Myth) ভেঙে বাস্তব তথ্য (Reality) তুলে ধরা হয়, যা তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সহনশীল মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ক্যাম্পেইনের ধারাবাহিকতায় আজকের অধিপরামর্শ সভা আয়োজন করা হয়, যেখানে অনলাইন সচেতনতা থেকে অফলাইন কার্যকর উদ্যোগে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্প্রীতি কমিটির সদস্য বিশ্বজিৎ পালিত, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সহ-মহাসচিবসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।

আলোচনায় অংশ নেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী (সহ-সভাপতি, আহলে সুন্নাহ ওয়াল জামাহ্, চট্টগ্রাম), জীবন কৃষ্ণ মুখার্জি (পুরোহিত, পাথরঘাটা গঙ্গাবাড়ি কৃষ্ণ মন্দির), ওয়াহিদুল ইসলাম (পেশ ইমাম, নূরানীয়া মাদ্রাসা, চট্টগ্রাম), শীলবোধি ত্যারো অনি বড়ুয়া (বৌদ্ধ ধর্মীয় নেতা, পাথরঘাটা জেটাবন বৌদ্ধ বিহার) এবং ফাদার রিগ্যান ডি কস্টা (খ্রিস্টান ধর্মীয় নেতা, পাথরঘাটা চার্চ)।

চট্টগ্রাম ইয়ুথ হাবের সাধারণ সম্পাদক সৈয়দ স্বাধীনসহ প্রায় ২০০ জন যুব সদস্য সভায় অংশগ্রহণ করেন।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে যুব, ধর্মীয় নেতা, সুশীল সমাজ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি কার্যকর “পিস নেটওয়ার্ক” গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, এই নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত সংঘাত শনাক্ত, সংলাপভিত্তিক সমাধান এবং গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

এছাড়া “ওয়ার্ডভিত্তিক পিস কমিটি” গঠন, নিয়মিত সংলাপ সভা, কমিউনিটি গ্রিভেন্স মেকানিজম চালু এবং যুবদের নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার বিষু চক্রবর্তী এবং সবশেষে RAC ধাপের পর্যালোচনা পরিচালনা করেন চট্টগ্রাম ইয়ুথ হাবের সভাপতি মৌসুমি আক্তার।

আয়োজকরা জানান, অনলাইন ক্যাম্পেইন থেকে শুরু করে মাঠপর্যায়ের এই উদ্যোগ চট্টগ্রামকে একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও শান্তিপূর্ণ নগরীতে রূপান্তরের লক্ষ্যে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com