চকবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে মলম অজ্ঞান পার্টির ১জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্ধ এবং বাদীর লুন্ঠিত নগদ ২০,০০০-(বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
আটককৃত আসামী হলেন, বেলাল উদ্দিন (৪৫) ও পলাতক আসামি মোঃ কবির মুন্সী (৩২) এবং অজ্ঞাতনামা একজন।
থানা সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল বিকাল ৪:০৫ মিনিটের সময় চকবাজার থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেড এর সামনে পাকা রাস্তার উপর একটি সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সা যোগে চেতনানাশক পদার্থ ব্যবহার করে বাঁধন সরকার (২৭) এর ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার ৯ এপ্রিল ভোর ৫টার সময় চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ এর নির্দেশে এসআই (নিরস্ত্র) প্রকাশ রায় এর নেতৃত্বে ফোর্সসহ হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি যাহার রেজিঃ নং-চট্ট মেট্রো-থ-১২-৬৭৮৬ আটক এবং বাদীর লুন্ঠিত নগদ ২০,০০০-(বিশ হাজার) টাকা উদ্ধার সহ আসামী বেলাল উদ্দিন (৪৫)’কে গ্রেফতার করা হয়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ জানান,আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামি ও অন্যান্য আসামীরা বিভিন্ন ধরনের চেতনানাশক/শয়তানের নিঃশ্বাস বা স্কোপোলামিন (Scopolamine) দিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে সাধারন মানুষকে সাময়িকভাবে অচেতন বা জিন্মির মতো করে সর্বস্ব লুটে নেয় বলে জানা যায়।
ঘটনায় সরাসরি জড়িত অন্যান্য আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলেও জানান ওসি বাবুল আজাদ ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন