কোস্ট ফাউন্ডেশন বাঁশখালী শাখার উদ্যোগে
শনিবার (১৪ মার্চ) শাখা কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি, বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেন ও সংস্থাটির এরিয়া ম্যানেজার মো. সোহেল।
বক্তারা বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়; এটি আত্মশুদ্ধি, মানবিকতা ও ন্যায়বোধ জাগ্রত করার এক অনন্য সময়। ব্যক্তি ও সমাজ জীবনে সংযম, সততা এবং আত্মসমালোচনার চর্চা বৃদ্ধি পেলে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বক্তাগন আরও বলেন, উপকূলীয় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে কোস্ট ফাউন্ডেশন। সংস্থাটি সমাজে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক ইসমাইল উদ্দিন,শাখা হিসারক্ষক বিপ্লব দাস,শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আতাউর রহমানসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারী প্রমুখ৷
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন