1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 2, 2026, 11:27 am
সংবাদ শিরোনাম: :
যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, January 17, 2026

রাজবাড়ীতে তেলের টাকা চাওয়ায় ফিলিং স্টেশনের এক কর্মচারীকে গাড়িচাপায় হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তাঁর সহযোগী কামালকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা (৩০) সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, ভোর সোয়া ৪টার দিকে একটি কালো রঙের পাজেরো জিপ ফিলিং স্টেশনে আসে। নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬। গাড়ি থেকে আবুল হাশেম সুজন নেমে পাম্প কর্মচারী রিপন সাহাকে ৫ হাজার টাকার অকটেন ভরার নির্দেশ দেন। তেল নেওয়ার পুরো সময় তিনি রিপনের পাশে দাঁড়িয়ে ছিলেন।

তেল নেওয়া শেষ হলে টাকা পরিশোধ না করেই গাড়িতে উঠে পড়েন। পরে চালককে গাড়ি স্টার্ট দিতে বলেন। টাকা চাইতে রিপন গাড়ির পেছনে গেলে চালক গতি বাড়িয়ে দেন। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিপন মারা যান।ঘটনার প্রত্যক্ষদর্শী করিম ফিলিং স্টেশনের কর্মচারী নজরুল ইসলাম বলেন, ‘গাড়িটি প্রায় এক শ গজ দূরে গিয়ে রিপনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে রিপনের লাশ পড়ে থাকতে দেখি। ’ এ-সংক্রান্ত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জেলা যুবদলের সাবেক সভাপতি সুজনের ব্যক্তিগত প্রাইভেট কার মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়। এরপর সুজন নিজে একটি কাগজে কিছু লিখে সেটা পাম্প কর্মচারী রিপনকে দেখান। এর কিছুক্ষণ পর সুজন গাড়িতে উঠে পড়েন।পরে চালক গাড়ি স্টার্ট দিলে রিপন গাড়ির সঙ্গে দৌড়াতে শুরু করেন। গাড়িটি আটকানোর চেষ্টা করলে একপর্যায়ে রিপন ওই গাড়ির নিচে চাপা পড়েন। সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। তিনি ২০১৮ সালে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। পাশাপাশি তিনি একজন ঠিকাদার। এ বিষয়ে করিম গ্রুপের ম্যানেজার ইমরান হোসেন জীবন বলেন, ‘এটি নৃশংস হত্যাকাণ্ড। কোম্পানির পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে দাঁড়ানো হবে এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। ’ আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মোহম্মদ মিজানুর রহমান জানান, ‘তেলের টাকা না দিয়ে পালানোর সময় ফিলিং স্টেশনের কর্মচারী রিপন গাড়িচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ’

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, ‘অভিযুক্ত সুজন ও তার সহযোগী কামালকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে সুজনের প্রাইভেট কারটি। সুজনের বিরুদ্ধে অস্ত্রসহ তিনটি মামলা রয়েছে। একটি মারামারি মামলায় কয়েক দিন আগে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্ত হন। ’ এদিকে রিপনের মৃত্যুর খবরে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কান্নাজড়িত কণ্ঠে পবিত্র সাহা বলেন, ‘রিপনের জন্য আজই মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আমার সব শেষ হয়ে গেল! আমি এই হত্যার বিচার চাই। ’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com