1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 3, 2026, 7:07 pm
সংবাদ শিরোনাম: :
মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা

রাঙ্গুনিয়ায় মাদক-অস্ত্রসহ অপহরণচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, January 10, 2026

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাঙ্গুনিয়া আর্মি ক্যাম্প সূত্র জানা যায়, ৯ জানুয়ারি রাত সাড়ে ৯টা থেকে ১০ জানুয়ারি দিবাগত রাত পৌনে তিনটা পর্যন্ত পোমরা ইউনিয়নের বালুঘাট ৮ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। রাঙ্গুনিয়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আবু শাকের ভূঁইয়ার নেতৃত্বে যৌথ বাহিনী অপহরণের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল (৩০) নামের অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে।

অভিযানকালে অপহরণে জড়িত থাকার অভিযোগে শাহেদ হাসান (৩৫), মো. আব্দুস সালাম (২২) ও ওবায়দুল মুস্তফা সৌরভকে (৩১) আটক করা হয়। তারা সবাই রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আটকদের বাড়িতে পরবর্তী তল্লাশিতে ৮৮২ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি দা, ১০টি দামা, ২টি চাপাতি, ১৯টি ছুরি, ১টি রামদা, ৪টি হাতুড়ি, ৯টি রেঞ্জ (ছোট/বড়), ৪টি প্লাস, ২টি কাটার, ২টি খেলনার পিস্তল, ৭টি স্কু ড্রাইভার, ২টি ফয়েল পেপার পাইপ, ১টি লোহার পাইপ, ১টি খন্তা, ১টি প্লাস্টিকের স্কেল, ১টি ছেনা এবং ২ টি হলুদ রঙের রেঞ্জ। এছাড়া অভিযানে তিনটি পাসপোর্ট, পাঁচটি স্মার্টফোন, চারটি বাটন ফোন এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

যৌথ বাহিনী জানায়, আটক ওবায়দুল মুস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মা রুবিনা আক্তার স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত হলেও অভিযানের সময় তাকে আটক করা সম্ভব হয়নি। আটক তিনজন ও জব্দকৃত মাদক ও অস্ত্র শনিবার (১০ জানুয়ারি) ভোর ৩টা ১০ মিনিটে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক তিনজনকে আমাদের থানায় হস্তান্তর করেছে। পৃথকভাবে মামলা দায়েরের পর তাদের আদলতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com