1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 30, 2026, 6:21 am
সংবাদ শিরোনাম: :
ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ

শারদীয় দূর্গোৎসবকে ঘিরে চাঁদপুরে যুব ঐক্য পরিষদের প্রস্তুতি সভা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, September 19, 2025

নিজস্ব প্রতিনিধিঃ শারদীয় দূর্গোৎসবকে ঘিরে চাঁদপুরের কচুয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের প্রস্তুতি সভা করা হয়েছে।

আজ শুক্রবার ১৯ সেপ্টেম্বর দুপুরে কচুয়া উপজেলা যুব ঐক্য পরিষদের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনু ষ্ঠান হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়। তিনি বলেন, পূজার শুরু হতে সমাপনী দিন পর্যন্ত নির্বিগ্নে উৎসবটি সম্পন্ন করতে প্রতিনিয়ত নিজেরা স্বেচ্ছাসেবী হিসেবে পূজো মন্ডপগুলোতে অতন্দ্র প্রহরির মতো নজরদারি রাখতে হবে। বিশেষ করে মা বোনেরা যাতে নিরাপদে পূজো দেখতে পারে সেদিকে প্রয়োজনীয় পরিকল্পনায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে দূর্গা মা নানা প্রতিকূল পরিবেশ কাটাতেই কিন্তু মর্তে আসছেন। তাই মায়ের এই আগমনীতে কোনভাবে অমর্যাদা যাতে না হয় সেটা ভেবেই প্রশাসনের সাথে সমন্বয় রেখে সবাই এক ও অভিন্ন হয়ে কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করে যেতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস চট্টলার কণ্ঠকে বলেন, অধিকার আদায়ে যেভাবে যুব ঐক্য পরিষদ কাজ করে যাচ্ছে তা সংখ্যালঘু ধর্মালম্বীরা শ্রদ্ধার সাথে সবসময়ই স্মরণ করে। দূর্গোৎসব নিয়ে যাতে কেউ কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে দাবার গুটি বানাতে না পারে। সেদিকে যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় নির্দেশনার সাথে এক ও অভিন্ন হয়ে কাজ করবে। সর্বপরী ঐক্যবদ্ধতার পাশাপাশি সকল সংখ্যালঘু সম্প্রদায়ের যুব সমাজ এক ছাতার তলে এসে যুব ঐক্য পরিষদ করবে এমনটাই প্রত্যাশা করছি।

কচুয়া উপজেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অসীম পোদ্দারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিনয় সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার,কচুয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক উজ্জল,হাইমচর উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শিমুল অধীকারি সুমনসহ অন্যরা।

পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এ সভায় চাঁদপুরের কচুয়া উপজেলা যুব ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
অমরেশ দত্ত জয়।

ছবি ক্যাপশন: দূর্গোৎসবের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com