চট্টলার কণ্ঠ ডেস্ক: সেন্টমার্টিন দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসিদের মাঝে ০২ দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে কোস্ট গার্ড। এই কর্মসূচির আওয়াতায় আজ মংগলবার ১৩ আগস্ট দ্বীপবাসিদের মাঝে বিভিন্ন খাদ্য সমগ্রী প্রাদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে অধিনায়ক তাজউদ্দিন কমান্ডার মোহাম্মদ মোঃ আশরাফুল আলম, (জি), পিসিজিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন ও স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লেঃ মোঃ মিজানুল হক ইমরান, (এক্স), বিএনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ০২ দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় এক হাজার দুইশত পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন