1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 28, 2026, 4:59 pm
সংবাদ শিরোনাম: :
বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে!

সূর্যগিরি আশ্রমের নানান কর্মসূচি সমাজে আলোর দিশা দেখাবে

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, November 18, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে ফটিকছড়ির সূর্যগিরি আশ্রম মিলনায়তনে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মহান ১০ পৌষ খোশরোজ শরীফ প্রস্তুতি সভা, সূর্যগিরি আশ্রমে মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)’র আগমনের দিন স্মরণ এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মানবকল্যাণে সেবা কার্যক্রম-২০২৫ এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ এবং মরমী সঙ্গীতানুষ্ঠান সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য’র তত্ত্বাবধানে ও ধীমান দাশের সভাপতিত্বে এবং কৃষ্ণ বৈদ্যর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) রওজা শরীফের খাদেম মাওলানা মুহাম্মদ হাবিব উল্লাহ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উন্মুল আশেকীন মা মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেড মাওলানা আলহাজ্ব জনাব হাফেজ আবুল কালাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি ‘ক’ জোনের সমন্বয়ক মোহাম্মদ আলমগীর আলম, মোহাম্মদ আলাউদ্দিন, হযরত মীর মোহাম্মদ হারুন শাহ মাইজভাণ্ডারী(ক.)’র ভ্রাতুষ্পুত্র মীর মোহাম্মদ আল ইব্রাহিম রনি, সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা লায়ন ড. তরুণ কুমার আচার্য্য।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন।
বক্তারা বলেন, সূর্যগিরি আশ্রম শাখার এ মহৎ আয়োজন নিঃসন্দেহে মাইজভাণ্ডারী ত্বরিকতের আদর্শ ও শিক্ষার এক জীবন্ত বহিঃপ্রকাশ। বিশ্বঅলি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ভালোবাসা ও মানবতা এবং মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বাবাজানের আত্মশুদ্ধির, চেতনার ও সংস্কারের বার্তা নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সূর্যগিরি আশ্রমের এ ধরণের কর্মসূচি বিশেষ করে শিক্ষা সামগ্রী বিতরণ ও মরমী সঙ্গীতানুষ্ঠান সমাজে আলোর দিশা দেখাবে। মহান স্রষ্টা এই আয়োজনকে কবুল করুন এবং আমাদের সবাইকে মহান মুনিব মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)’র কদমে উৎসর্গিত হওয়া ও মাইজভাণ্ডারী আদর্শে জীবন গঠনের তাওফিক দান করুন। উক্ত মহতী অনুষ্ঠানে অসংখ্য ভক্তবৃন্দ সহ দেশ বরেণ্য সাংবাদিক বুদ্ধিজীবি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


পরিশেষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সকল সদস্য ও আয়োজকবৃন্দদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com