চট্টগ্রাম কণ্ঠ ডেস্কঃ শেখ হাসিনা সরকারের পতনের পর এখনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়নি। এমতাবস্থায় অস্থিরতা বিরাজ করছে দেশজুড়ে। এর মধ্যে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে পলায়ন রোধে বার্তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তার জোরদার করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) বেলা ১১টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে বিজিবি। যেখানে বলা হয়েছে, সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন। তথ্য প্রদানের জন্য দুটি নম্বরও দেওয়া হয়েছে সেখানে। নম্বর দুটি হলো- +8801769-600682 এবং +8801769-620954।
আওয়ামী লীগ সরকারের পতনের পর এর মধ্যেই অনেকেই দেশ ছাড়ার চেষ্টা করেছেন। এ সময় ধরাও পড়েছেন বেশ কয়েকজন।সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন