চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর বেশ কয়েকটি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে বলে আজ শুক্রবার ৯ আগস্ট বিকালে সিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে জানিয়েছেন সিএমপি’র এডিসি (জনসংযোগ) কাজী মো: তারেক আজিজ।
সিএমপির যেসব থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে-
১) চান্দগাঁও
২) বায়েজিদ বোস্তামী
৩) খুলশী
৪) পাঁচলাইশ
৫) সদরঘাট
৬) চকবাজার
৭) বাকলিয়া
৮) পাহাড়তলী
৯) আকবরশাহ
১০) কর্ণফুলী
১১) বন্দর
আগামীকাল থেকে যেসব থানার কার্যক্রম সীমিত পরিসরে নিজস্ব ভবনে বা ভবনের সামনে শুরু হবে-
১২) হালিশহর
১৩) ডবলমুরিং
১৪) কোতোয়ালী (থানা প্রাঙ্গণে)
আগামীকাল থেকে যে থানার কার্যক্রম সীমিত পরিসরে একটি ফাঁড়িতে শুরু হবে-
১৫) ইপিজেড থানা (নিউমুরিং ফাঁড়ি)
নতুন ভবন খোঁজা হচ্ছে যে থানার কার্যক্রম শুরু করার জন্য-
১৬) পতেঙ্গা থানা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন