চট্টলার কণ্ঠ ডেস্কঃ দেশের সব মন্ত্রণালয়ের সচিব ও সব কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।
তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো
‘দেশের সকল মন্ত্রণালয়ের সচিব এবং সকল কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশনসহ সকল কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো বসে আছে। আজকের মধ্যেই সকল ফ্যাসিস্ট আমলাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দিতে হবে।’
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন