চট্টলার কণ্ঠ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন আয়োজনে “রূপসী বাংলা-২০২৫” পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ২৯ নভেম্বর শনিবার বেলা ১২:০০ টায় বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন- ১ম স্থান দৈনিক পূর্বদেশের সিনিয়র ফটোসাংবাদিক এম. হায়দার আলী চট্টগ্রাম, ২য় স্থান শামছুল হক রিপন ঢাকা ও ৩য় স্থান এম. রাশেদ চট্টগ্রাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মির্জা আব্বাস, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও মেয়র বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
খুরশীদ আলম, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। অধ্যাপক (অব.) বি.এম. নাগিব হোসেন এবং এ বি এম রফিকুর রহমান সাবেক সভাপতি বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এ কে এম মহসীন সভাপতি বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন, স্বাগত বক্তব্য রাখেন- বাবুল তালুকদার সাধারণ সম্পাদক বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন এবং অনুষ্ঠান পরিচালনা করেন নাসিম সিকদার আহ্বায়ক রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন