1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

যে কারণে বরখাস্ত হলেন ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ কোটাবিরোধী আন্দোলনের নামে ‘সহিংসতা, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের’ ক্ষয়ক্ষতির তথ্য চাওয়া ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (নন-ক্যাডার) খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) তাকে বরখাস্ত করে ধর্ম মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার (১২ আগস্ট) খান শাহানুর আলমের সই করা চিঠিটি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ওয়াকফ প্রশাসক, হজ অফিসের পরিচালক এবং হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শেয়ার করে এর সমালোচনা করতে থাকেন।

বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নজরে এলে গত রাতে ‘ভুলক্রমে জারি করা পত্রটি বাতিল করা হলো’ বলে আরেকটি চিঠি পাঠানো হয়। আজ চিঠিতে সই করা কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তের অফিস আদেশে বলা হয়েছে, সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমের গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ে কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহের ইস্যু করা পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করা হয়েছে।

পত্রটি এ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থায় পাঠানো হয়েছে।

এটি বিভিন্ন পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের গুরুতর ঘটনার কারণে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে অফিস আদেশে বলা হয়।

এতে আরো বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হলো।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com