চট্টলার কণ্ঠ ডেস্কঃ ফেনীর আলোচিত পিএস মানিককে ভারতে পালানোর সময় আটকে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। সোমবার (১২ আগস্ট) দুপুরে তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এলে তার ভারত যাওয়া আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে সড়ক পথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক। তিনি কাস্টমস ও বিজিবির কাজ শেষ করে যান ইমিগ্রেশন কার্যালয়ে। সেখান থেকে তাকে ইমিগ্রেশন ইনচার্জের রুমে বসিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার বিষয়ে জানানো হয়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক এসেছে এ পথে আগরতলা যাওয়ার জন্য। নিষেধাজ্ঞার কারণে তাকে আগরতলায় যেতে দেওয়া হয়নি। মোহাম্মদ ফরিদ মানিকের ভ্রমণ ভিসা রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার বিষয়ে জানিয়েছি। এখন তাকে বসিয়ে রাখা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায়।
অভিযোগ রয়েছে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক এমপি নিজামউদ্দিন হাজারীর হয়ে নানা অপকর্ম করে এলাকায় আলোচিত মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন