1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 28, 2026, 4:17 pm
সংবাদ শিরোনাম: :
বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর

বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে সরকার নতুন আদালত সৃজনের উদ্যোগ নিয়েছে

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, November 22, 2025

বাষিক বিচার বিভাগীয় সম্মেলনে: সিনিয়র জেলা জজ মোঃ হেমায়েত উদ্দিন

চট্টলার কণ্ঠ ডেস্ক: আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি স্বাধীন, শক্তিশালী বিচার বিভাগ থাকা অপরিহার্য। আইনের শাসনের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষে সরকার কাজ করছে। বিচারপ্রার্থীদের বিচারিক দূর্ভোগ কমাতে সরকার ই-ফ্যামেলি কোর্ট চালুসহ দ্রুত সময়ে ন্যায় বিচার নিশ্চিতকল্পে নতুন আদালত সৃজনের উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা জজ আদালত সম্মেলন কক্ষে আয়োজিত বিচার বিভাগীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ের চট্টগ্রাম জজশীপের মামলা দায়ের ও নিষ্পত্তি পরিসংখ্যান উপস্থাপন করেন অর্থঋণ আদালত-১ এর যুগ্ম জেলা জজ মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম ম্যাজিস্ট্রেসীতে মামলা দায়ের ও নিষ্পত্তি পরিসংখ্যান উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হারুন।

সম্মেলনে ফৌজদারী মামলা নিষ্পত্তিতে চিহ্নিত প্রতিবন্ধকতা সংক্রান্ত বিষয়াদি উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এবং দেওয়ানী মোকদ্দমা নিষ্পত্তিতে চিহ্নিত প্রতিবন্ধকতা সংক্রান্ত বিষয়াদি উপস্থাপন করেন পটিয়া আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ নাজমুল হোসেন চৌধুরী। উক্ত সম্মেলনে সরকারি আইনি সহায়তা কার্যক্রমে জেলা লিগ্যাল এইড অফিস বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন করেন চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) রূপন কুমার দাশ।

সিভিল জজ আব্দুল্লাহ আল হাসিবের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমা সহ বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি হতে অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম জেলা জজশীপে ১৩ হাজার ৪৪৭ টি দায়রা মামলা রুজু হয় এবং একই সময়ে ১৩ হাজার ৪১০টি দায়রা মামলা নিষ্পত্তি করা হয়। এ সময়ে দেওয়ানী মোকদ্দমা দায়েরের সংখ্যা ৪৪ হাজার ৮২০ টির বিপরীতে নিস্পত্তিকৃত দেওয়ানী মোকদ্দমার সংখ্যা ৫৮ হাজার ৫২ টি। চট্টগ্রামের ৩টি অর্থঋণ আদালত হতে চলতি বছরের জানুয়ারি হতে অক্টোবর মাস পর্যন্ত অর্থ আদায়ের মোট পরিমান নয়শত সত্তর কোটি পঁচাশি লক্ষ ছিয়ানব্বই হাজার আটশত ত্রিশ টাকা।

লিগ্যাল এইড অফিস, চট্টগ্রাম হতে বিগত দশ মাসে ১ হাজার ৫৪০টি প্রি-কেইস এবং ১২১টি পোস্ট কেইস আবেদনের প্রেক্ষিতে মেডিয়েশনের মাধ্যমে আপসে নিস্পত্তি হয়েছে মোট ১ হাজার ২৭৮টি বিরোধ। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি হতে অক্টোবর পর্যন্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোট দায়েরকৃত মামলা সংখ্যা ২৭ হাজার ৫০০টি এবং এ সময়ে নিস্পত্তি হয়েছে প্রায় ২২ হাজার মামলা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com