1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 6, 2026, 6:39 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফের মিয়ানমার থেকে পালিয়ে আসল ১৩ বিজিপি সদস্য

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, August 14, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সমর্থিত বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষে ১৩ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে তারা কাঠের নৌকায় চেপে কক্সবাজারের টেকনাফ সাবরাং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে সীমান্তে টহলরত বিজিবির কাছে আত্মসমর্পনের পর তাদের হেফাজতে নেয়া হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ গোলযোগের কারণে বাংলাদেশ সীমান্তে অদ্ভুদ পরিস্থিতি বিরাজ করে।

এ অবস্থার প্রেক্ষিতে বিজিবি সীমান্তে দিনরাত টহল জোরদার করা হয়েছে। টেকনাফ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মিয়ানমার পরিস্থিতিতে সীমান্তে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি যথেষ্ট সোচ্চার রয়েছে।

লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আরো বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতময় পরিস্থিতিতে বুধবার সকালে সাবরাং সীমান্ত দিয়ে ১৩ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য অনুপ্রবেশ করেছে।

একটি পিস্তল ও ২৫ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পনের পর তারা বিজিবির হেফাজতে রয়েছে। এ ছাড়া এর আগে আসা ১১০ জন বিজিপি সদস্যসহ বর্তমানে ১২৩ জন বিজিপি সদস্য আমাদের (বিজিবি) হেফাজতে রয়েছে। তাদেরকে মিয়ানমার ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি, অচিরেই তাদের সেদেশে ফেরত পাঠানো হবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার বাসিন্দা নুরুল হোসাইন বলেন, গত এক সপ্তাহ ধরে মংডু শহর ও কাছের এলাকাগুলোতে আরাকান আর্মি ও জান্তা সমর্থিত বাহিনীর মধ্যে তুমুল সংঘাত চলছে।

মংডুর বেশির ভাগ লোকজন নিরাপত্তার স্বার্থে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এর আগে দুই বাহিনীর গোলাগুলি ও বোমা হামলায় দুই শতাধিক রোহিঙ্গা ও সাধারণ মানুষের প্রাণ হানির ঘটনা ঘটেছে। অনেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়ার চেষ্টা করছে।

টেকনাফ শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুস সালাম বলেন, গত সপ্তাহে রাখাইন সংঘাতের ঘটনায় রোহিঙ্গাদের কয়েকটি নৌকা বাংলাদেশে ঢুকেছে। তাদের বেশির ভাগই উত্তাল বঙ্গোপসাগার পাড়ি দিয়ে ছোট নৌকায় চেপে ঝুঁকি নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।এসময় রোহিঙ্গাদের তিনটি নৌকা ডুবির ঘটনাও ঘটেছে। তাদের মধ্যে টেকনাফ উপকূলে ৪৪ জনের মৃতদেহ ভেসে আসলেও আরো অর্ধশতাধিক রোহিঙ্গা নিখোঁজ ছিল।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com