চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রামের রাউজানে অভিজিৎ সেন রাজীব নামে এক ভুয়া চিকিৎসক ধরা পড়েছেন। রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। তবে জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে হাজতে পাঠানো হয়েছে।
বুধবার (২ জুলাই) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে উপজেলার জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় আমানত খান মার্কেটের দোতলার একটি কক্ষে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডিত রাজীব রাউজান পৌরসভার ঢেউয়াপাড়া এলাকার প্রদীপ সেনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগে রোগীদের টুকটাক ফিজিওথেরাপি দিতেন দণ্ডিত রাজীব। ৫ আগস্টের পরই নামের আগে ডাক্তার যুক্ত করে খুলে বসেন চেম্বার, শুরু করেন ডাক্তারি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, বিএমডিসি সনদ ছাড়াই ‘ডা.’ পদবী ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন অভিযুক্ত ব্যক্তি। এছাড়া ক্লিনিকটির কোনো বৈধ নিবন্ধনও নেই। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ও বেসরকারি ক্লিনিক আইন লঙ্ঘনের দায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে থানা হাজতে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন