1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 2:04 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ বিএনপির

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, August 4, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ সরকার পতনের একদফা দাবিতে ‘ছাত্র-জনতা’র চলমান আন্দোলনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির শীর্ষ পর্যায় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিবসহ দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে সারা দেশে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। 

নির্দেশনা অনুযায়ী, বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কোনো নেতা কোথায় কী ভূমিকা রাখছেন সে বিষয়েও দায়িত্বপ্রাপ্ত নেতারা খোঁজখবর নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানাবেন। এদিকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ রোববার জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে দলীয় ব্যানারে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই আমরা একাত্মতা ঘোষণা করেছি। এখন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সব রকমের সহযোগিতাও থাকবে। যেহেতু এটা শিক্ষার্থীদের আন্দোলন। সেজন্য রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব-কর্তব্য সেই দায়িত্ব-কর্তব্য পালন করছি। সারা দেশে নেতাকর্মীরাও সর্বাত্মক সহযোগিতা করবে, এ আহ্বান রইল।’

দলীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবি এবং বিএনপি ও সমমনা দলের দাবি এক ও অভিন্ন। যেহেতু এই দাবিতে ছাত্র-জনতা, কবি-সাংবাদিক-শিক্ষক-সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমেছে। কিন্তু এসব মানুষের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠন কোনো ধরনের আক্রমণ করতে না পারে সে ব্যবস্থা করতে বিএনপি কিছু নির্দেশনা দিয়েছে, যা ইতোমধ্যে সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পৌঁছে দেওয়া হয়েছে। 

বিএনপির এক নেতা বলেন, দলীয় নির্দেশনার আগেই স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদের চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন দলের অনেক নেতাকর্মী। পাশাপাশি পরিবারের সদস্য-শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক স্বজনরাও মাঠে আছেন। এখন সরাসরি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতে দলের নেতাকর্মীদের বলা হয়েছে। এই অবস্থায় বিএনপিও কর্মসূচি দিয়ে দলীয় ব্যানারে রাজপথে থাকবে কি না তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

সূত্র মতে, সম্প্রতি দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলীয় ব্যানার ছাড়া নেতাকর্মীদের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে দলীয় সমর্থক বুদ্ধিজীবী, পেশাজীবী, সহযোগী সংগঠন এবং যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা রাজনৈতিক দল ঘোষিত কর্মসূচিতে নেতা-কর্মীদের অংশগ্রহণ করতে বলা হয়েছিল। গত কয়েকদিন সে অনুযায়ী কার্যক্রম করেছে দলের নেতাকর্মীরা।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা আন্দোলনরত ছাত্র-অভিভাবকদের পাশে সক্রিয়ভাবে আছি।’

বিএনপির অপর একজন নেতা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরুর দিকে দলের ৩৫ সিনিয়র নেতাসহ সাধারণ ছাত্র জনতাকে নির্বিচারে গ্রেফতার করে পুলিশ-র‌্যাব। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও ‘৯০ ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা সানাউল হক নিরুকেও গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ বিএনপি বা তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত হলেই গ্রেফতার করা হচ্ছে। এই অবস্থায় পরিস্থিতির পরিবর্তন ঘটায় নেতাকর্মীরা আত্মগোপন থেকে বেরিয়ে এসেছে।

এদিকে বিএনপি ছাড়াও সমমনা রাজনৈতিক দলের নেতারাও চলমান সরকার পতন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। শনিবার বিকালে রাজধানীর পুরানা পল্টনের ১২ দলের অস্থায়ী কার্যালয়ে জোটের জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্রদের এক দফার প্রতি সমর্থনের কথা জানানো হয়েছে।

১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলোর বিগত পনেরো বছরের আন্দোলন ব্যর্থ হয়নি। চলমান আন্দোলনও ব্যর্থ হবে না। এই আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক মানুষের বিজয় হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবার বিজয়ের এক ঐতিহাসিক মাইলফলকের দিকে অগ্রসর হচ্ছে। আমরা ছাত্র-জনতার পাশে আছি এবং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত পাশে থাকব।’

এছাড়াও গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এনডিএমসহ বিভিন্ন রাজনৈতিক দল বৈষম্যবিরোধী ছাত্রদের এক দফার প্রতি সমর্থন জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com