1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 6, 2026, 6:26 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নতুন আইন হচ্ছে রাজনৈতিক দলগুলোর জন্য 

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, August 14, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ গত ৫ আগস্ট পতন হয় দীর্ঘকাল ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের।  দেশের কান্তিকালে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। তার সরকার দেশের রাজনৈতিক দলগুলোর জন্য নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে। এরই মধ্যে ‘পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট’ নামে ওই আইনের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

‘পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট’ হচ্ছে এমন একটি আইন, যার মাধ্যমে একটি দেশের রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রাপ্তি, পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাবসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছ্বতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়।

এক্ষেত্রে বেশকিছু নিয়ম-নীতি বেঁধে দেওয়া হয়, যা দলগুলো মেনে চলে। নিয়মের ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, এমনকি নিবন্ধন বাতিলের মতো কঠোর ব্যবস্থা গ্রহণেরও সুযোগও থাকে।

এ ধরনের আইন করার ক্ষেত্রে সাধারণত একটি কমিটি গঠন করা হয়, যারা সার্বিক দিক বিবেচনায় নিয়ে আইনের একটি খসড়া তৈরি করেন। এরপর রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ করে খসড়াটি চূড়ান্ত করা হয়।

কমিটির সুপারিশক্রমে পরবর্তীতে সেটিকে আইনে পরিণত করা হয়। যুক্তরাজ্য, জার্মানিসহ বিশ্বের অনেক দেশেই এ ধরনের আইন রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি। এর বাইরে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কমপক্ষে ৮০টি রাজনৈতিক দল নতুন নিবন্ধনের জন্য আবেদন করে। যদিও সেগুলোর বেশিরভাগই শেষমেশ নিবন্ধন পায়নি।

এতসব রাজনৈতিক দলের গঠন ও পরিচালনাকে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে আনার স্বচ্ছ্বতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

ওই আইনের খসড়া প্রস্তুতের প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়ে গেছে হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

খসড়া তৈরির পর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে আইনটি চূড়ান্ত করা হবে। এরপর ওই আইন মেনেই বাংলাদেশে রাজনীতি ও রাজনৈতিক দল পরিচালনা করতে হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

বিবিসি বাংলাকে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এই আইন মানবেন না, তারা রাজনীতি করতে পারবেন না।  

এম সাখাওয়াত হোসেন বলেন, আমি অলরেডি কয়েকজনকে রিকোয়েস্ট (অনুরোধ) করেছি যে, একটা অ্যাক্ট (আইন) তৈরি করে ড্রাফটটা (খসড়াটা) আমার কাছে দেন। এটা নিয়ে আমরা আইনসংক্রান্ত সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করব। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাচ্চা, বাচ্চা ছেলে-পেলেরা একটা উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিল। আপনাদের লজ্জা করে না। আপনারা তাদের রক্তের ওপর দিয়ে পলিটিক্স করবেন।  

তিনি আরও জানিয়েছেন, আইন করে দলগুলোকে এমনভাবে আইনি কাঠামোর মধ্যে আনা হবে যে, সেগুলো যেন ভবিষ্যতে ‘স্বৈরাচার’ হয়ে উঠতে না পারে।

তিনি বলেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যদি থাকেন, পলিটিক্স করতে পারবেন, নাহলে পারবেন না। আপনারা ডিক্টেটোরিয়াল ম্যানার (স্বৈরাচারী আচরণ) করে যাবেন, এটা হবে না। 

নতুন আইন করার ব্যাপারে সরকারের অবস্থান যে কঠোর, সে বিষয়টিও স্পষ্ট করেছেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, রাজনীতি করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট অনুযায়ী করতে হবে। তাতে কার অসুবিধা হলো, না হলো– সেটা দেখার বিষয় নয়। আমি যতক্ষণ পর্যন্ত আছি, আমি এটা করে ছাড়ব। 

বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিজেদের নাম ও প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হয়।

এক্ষেত্রে কারা নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন এবং কী ধরনের শর্ত পূরণ করলে নিবন্ধন দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত বলা আছে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-তে।

২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ওই আদেশ সংশোধন করে এ সংক্রান্ত একটি বিধিমালাও তৈরি করা হয়, যা এখনও কার্যকর আছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com