1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
দেশবরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিআরএ’র দোয়া মাহফিল বান্দরবানে ফাটা কাপে চা দেওয়া নিয়ে তুমুল কাণ্ড: হামলা-ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

ঢাবির বন্ধ থাকা হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ শিক্ষার্থীদের 

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলের সিলগালা করা তালা ভেঙে হলে প্রবেশ করেছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৪ আগস্ট) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হল, জসীমউদদীন হল, মাস্টারদা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, স্যার এ এফ রহমান হল, নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল, সায়েন্সের তিন হল ও কবি সুফিয়া কামাল হলসহ প্রায় অধিকাংশ হলেই শিক্ষার্থীরা প্রবেশ করেন। এ হলগুলোর মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হল ও জসিমউদদীন হলের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। বাকি হলগুলোতে দারোয়ানদের বুঝিয়ে বলার পর স্বেচ্ছায় গেইট খুলে শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ করে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘হলের তালা ভাঙবো, হল স্বাধীন করবো’, ‘এইমাত্র খবর এলো, হলগুলো স্বাধীন হলো’, ‘ভেঙে দে ভেঙে দে, হলের তালা ভেঙে দে’- ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।

ঢাবির আইন বিভাগের এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, আমরা হলগুলোর গেইট খোলার ব্যবস্থা করেছি আজ। জসীমউদদীন হল ও মুহসীন হলের তালা ভাঙতে হয়েছে। বাকিগুলোর গেইট ম্যানকে বুঝিয়ে বলার পর স্বেচ্ছায় খুলে দিয়েছে। আমরা তাদের বলে দিয়েছি, যদি কেউ কোনো প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য হলে আসে তাকে যেন ঢুকতে দেওয়া হয়। তবে কেউ হলে থাকবে না।

প্রসঙ্গত, গত ৫ জুন কোটা বাতিলে ২০১৮ সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় হয়। এর প্রতিক্রিয়ায় ওইদিন থেকেই ৯ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরপর ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষ হলে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফের ব্যাপক আন্দোলন শুরু হয়। একপর্যায়ে ৭ জুলাই বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করে। গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের জের ধরে রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটাবিরোধী শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। এর জেরে ১৬ জুলাই ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপক রণসাজে সজ্জিত হয়ে অবস্থান করেন। এদিন কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থীর হামলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর আহত হন। এদিন রাতেই শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে একাধিক প্রাধ্যক্ষ নিজ নিজ হলকে রাজনীতিমুক্ত ঘোষণা করতে বাধ্য হন।

পরের দিন (১৭ জুলাই) সকালে আরও কয়েকটি হলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও হামলা করে হলগুলোকে ছাত্রলীগমুক্ত করেন এবং এসব হলের প্রাধ্যক্ষরাও নিজ নিজ হলকে রাজনীতিমুক্ত ঘোষণা করেন। এদিন বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত কফিন মিছিলে পুলিশের গুলি, সাউন্ড গ্র‍্যানেড ও টিয়ারশেল নিক্ষেপে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com