চট্টগ্রাম কণ্ঠ ডেস্কঃ গণআন্দোলনে সরকার পতনের পর ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বদলি করা হয়েছে।
বুধবার (০৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে তিনি পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পেয়েছেন।
এছাড়া র্যাবের মহাপরিচালক পদেও পরিবর্তন আনা হয়েছে। নতুন করে র্যাবের মহাপরিচালক হয়েছেন একেএম শহিদুর রহমান। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাইনুল হাসান। তিনি এর আগে অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক ছিলেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন