চট্টলার কণ্ঠ ডেস্ক: নৌবাহিনীর ১টি সেকশন সিটি গেট এলাকায় লেঃ কমান্ডার আফতাব উদ্দিনের নেতৃত্বে টহল কার্যক্রম পরিচালনা করে। এ সময় সেচ্ছাসেবক ছাত্রদের সহায়তা এবং তাদের তথ্যের ভিত্তিতে একটি লাগেজ উদ্ধার করা হয় এবং এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত লাগেজটি চেক করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়।

আজ শুক্রবার ০৯ আগস্ট আনুমানিক সন্ধ্যা ৬ টায় নৌবাহিনীর ১টি সেকশন সিটি গেট এলাকা থেকে গাজাসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া অফিসার।
ছাত্ররা জানায়, লাগেজসহ একজন ব্যক্তির অস্বাভাবিক চলাফেরা দেখে তারা তাকে সন্দেহভাজন হিসেবে সনাক্ত করে এবং তাকে আটক করে।
পরবর্তীতে ছাত্রদের সাথে নিয়ে নৌবাহিনী টহল টিম আকবর আলী শাহ থানায় যায়। একজন আসামিসহ মোট ১০ কেজি গাঁজা থানায় কর্তব্যরত এসআই এর নিকট হস্তান্তর করা হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন