1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে!

চীন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান: রিপোর্ট

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক:গত ১২ জুন দিবাগত মধ্যরাত থেকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানও তৎক্ষণাৎ পাল্টা হামলা চালিয়ে সমুচিত জবাব দিতে থাকে। টানা ১২ দিন যুদ্ধের পর ২৪ জুন যুদ্ধবিরতিতে রাজি হয় দুই পক্ষ।

 

এদিকে, যুদ্ধবিরতির পর চীনের কাছে থেকে উচ্চক্ষমতাসম্পন্ন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পুনর্গঠনের উদ্দেশ্যে চীন থেকে উচ্চক্ষমতাসম্পন্ন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করেছে ইরান। এক আরব গোয়েন্দা কর্মকর্তা ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে প্রকৃত কার্যকর যুদ্ধবিরতির কথা উল্লেখ করে জানান, এই অস্ত্র হস্তান্তর যুদ্ধবিরতির পরপরই হয়েছে।  

বিষয়টি সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা তেহরানের এই প্রতিরক্ষা জোরদারের বিষয়ে সচেতন এবং হোয়াইট হাউসকেও বিষয়টি জানানো 

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান ঠিক কত মিসাইল সিস্টেম পেয়েছে তা নিশ্চিত নয়। তবে একজন কর্মকর্তা জানান, ইরান এসব ক্ষেপণাস্ত্রের বিনিময়ে চীনে তেল রফতানি করছে।

চীন ইরানি তেলের সর্ববৃহৎ আমদানিকারক।

মে মাসে মার্কিন জ্বালানি তথ্য সংস্থা ইআইএ এক প্রতিবেদনে জানায়, ইরানের শতকরা প্রায় ৯০ ভাগ অপরিশোধিত তেল ও কনডেনসেট রফতানি হয় চীনে। তেল নিষেধাজ্ঞা এড়াতে ইরান মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ট্রান্সশিপমেন্ট হাব ব্যবহার করে তেলের উৎস গোপন রাখে। আরেকজন আরব কর্মকর্তা বলেন, ইরানিরা বেশ সৃজনশীলভাবে বাণিজ্য করে।

অন্যদিকে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান ও এর পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠক হয়। মিডল ইস্ট আই হোয়াইট হাউসের কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া চাইলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনও উত্তর মেলেনি।

ইরানের কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ চীন ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সম্পর্কের ইঙ্গিত দেয়। যদিও ইসরায়েল-ইরান যুদ্ধ চলাকালে চীন ও রাশিয়া অনেকটাই নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল। এরপরও এই অস্ত্র সরবরাহ পশ্চিমা পর্যবেক্ষকদের নজর কেড়েছে।যুদ্ধ চলাকালীন ইসরায়েল ইরানের আকাশে আধিপত্য কায়েম করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাড ধ্বংস করে এবং একাধিক জেনারেল ও বিজ্ঞানীকে হত্যা করে। তবুও ইরানে সরকার টিকে থাকে। তেলআবিব ও হাইফার গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে সক্ষম হয়। এরপর যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইরানের প্রতিরক্ষা সরঞ্জামের অতীত

১৯৮০-এর দশকের শেষ দিকে ইরান এইচওয়াই-২ সিল্কওয়ার্ম ক্রুজ মিসাইল চীনের কাছ থেকে উত্তর কোরিয়ার মাধ্যমে পেয়েছিল। তখন তারা ইরাকের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল। এই মিসাইল দিয়ে তারা কুয়েত এবং একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারেও হামলা করেছিল। ২০১০ সালে ইরান চীনা এইচকিউ-৯ বিমান বিধ্বংসী মিসাইল পেয়েছে বলে রিপোর্ট প্রকাশ পায়। বর্তমানে ইরান রাশিয়ার এস-৩০০ মিসাইল ব্যবহার করে, যা বিমান, ড্রোন এবং কিছু ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে সক্ষম। এছাড়া ইরানের নিজস্ব তৈরি খোরদাদ সিরিজ এবং বাভার-৩৭৩ নামের এসএএম সিস্টেমও রয়েছে। তবে এসব সিস্টেমের ইসরায়েলের ব্যবহৃত মার্কিন এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান প্রতিরোধের সক্ষমতা সীমিত বলেই ধারণা করা হয়। চীন ইতোমধ্যে তাদের এইচওয়াই-৯ ও এইচকিউ-১৬ সিস্টেম পাকিস্তানে বিক্রি করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের কাছেও এইচকিউ-৯ রয়েছে। সূত্র: মিডল ইস্ট আই, আর্মি রিকগনিশনমিলিটারি ওয়াচ ম্যাগাজিন

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com