1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 13, 2026, 5:10 am
সংবাদ শিরোনাম: :
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ফটিকছড়িতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস,২০২৬ : মৃত্যুর পর নয়, মানুষটি বেঁচে থাকতেই আমাদের পাশে দাঁড়াতে হবে মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‍্যালী ও অবস্থান কর্মসূচি সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ মাদক কারবারি আটক! তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ রোয়াংছড়িতে তামাক চাষ ছাড়তে কৃষকদেরকে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ জন গ্রেফতার ফটিকছড়িতে আগামী ১১ সেপ্টেম্বর মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত হবে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব: গ্রেপ্তার ২ জেটি সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত গুরুত্ব দেয় : দীনেশ ত্রিবেদী বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, দুই সেনা নিহত ও এক কর্মকর্তা আহত জ্যেষ্ঠ প্রকৌশলীদেরকে ডিঙিয়ে পদ্মা ব্যারেজের পিডি হাসান মাহমুদ;নিয়োগ ঘিরে নানা জল্পনা! “শহিদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিশ্বস্ত হাতিয়ার থেকে সরোয়ার আলমগীরের সঙ্গে পথচলা—সুয়াবিলের চেয়ারম্যান পদে এস এম সফিউল আলম” রোয়াংছড়িতে অংশগ্রহণকারী মহিলা অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ নবম পে স্কেলে পেনশন বাড়ছে শতভাগ

চসিকের প্রধান প্রকৌশলীর কমিশন বাণিজ্যে;মোটা অংকের কমিশন ছাড়া ফাইল ছাড়েন না

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, September 3, 2026

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী (সিই) মো. আনিছুর রহমানের বিরুদ্ধে মোটা অংকের কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠেছে। যেকোন কাজের টেন্ডার প্রক্রিয়ায় তাকে ৩ শতাংশ থেকে ক্ষেত্রবিশেষ ৫ শতাংশ পর্যন্ত কমিশন দিতে হয়।

ভ্যাট ও ট্যাক্সের টাকা থেকেও দিতে হয় কমিশন। আর কমিশন না দিলে ফাইলে স্বাক্ষর করেন না। ফলে ঠিকাদাররা বাধ্য হয়ে কমিশন দিতে গিয়ে কাজের মান খারাপ করেন এবং কিছুদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। আবার নতুন করে কাজ করতে হয়। এতে সরকারের বিপুল পরিমান টাকার অপচয় হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


সূত্র জানায়, নাগরিক সেবা নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছুটে চলছেন নগরের এপ্রান্ত থেকে ওই প্রান্তে। কিন্তু চসিকের কতিপয় লোভী কর্মকর্তার অতি লোভ সকল পরিশ্রম ধুলিস্যাত করে দিচ্ছে। এদের মধ্যে চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিছুর রহমান অন্যতম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাগরিক সেবা নিশ্চিতের জন্য সারাবছরই কোথাও না কোথাও মেরামত বা উন্নয়নমূলক কাজ করে থাকে চসিক। সেই কাজের বিল তুলতে দফায় দফায় কমিশন দিতে হয়। এরমধ্যে প্রধান প্রকৌশলী একাই ৩ থেকে ৫ শতাংশ নিয়ে থাকেন। আর রাজস্বের থোক বরাদ্দ কাজের ক্ষেত্রে ইস্টিমেট (প্রাথমিকভাবে খরচ হিসাব করা) করার সময় ১ শতাংশ ও চুড়ান্ত বিল প্রস্তুতের সময় আবারও ১ শতাংশ মোট ২ শতাংশ কমিশন আদায় করে থাকেন।


সূত্র জানায়, চসিকে বর্তমানে ৪টি বড় প্রকল্প চলমান আছে। তারমধ্যে এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ শীর্ষক প্রকল্পে ২৪৯১ কোটি টাকা। যা আড়াই হাজার কোটি প্রকল্প নামে পরিচিত। ১২৩০ কোটি টাকা ব্যয়ে রোড, ব্রিজ, কালবার্ট সহ অবকাঠামো উন্নয়ন ও জালালাবাদ ওয়ার্ডের কুলগাঁও এলাকায় বাস টার্মিনাল নির্মাণ, ১৩০০ কোটি টাকায় বাড়ইপাড়া খাল নির্মাণ এবং ৩০৯ কোটি টাকা ব্যয়ে সেবক নিবাস নির্মাণ প্রকল্প।

এসব প্রকল্পে বছরে প্রায় ৬ থেকে ৭০০ কোটি টাকার উন্নয় কাজ হয়ে থাকে। প্রকল্পের কাজের বিল তুলতেও ফাইল যায় প্রধান প্রকৌশলী হয়ে, আর সেই সুয়োগে ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমিশন আদায় করে থাকেন। এই খাত থেকে বছরে কমিশন আদায় করা হয় ২০ থেকে ২৫ কোটি টাকা।


সূত্র জানায়, সবধরণের কাজের ফাইল যায় প্রধান প্রকৌশলীর টেবিলে। সেখানে চাহিদা মোতাবেক কমিশন না দিলে শুরু হয় হয়রানি। আজ নয় কাল করে দিনের পর দিন ঘুরতে হয়। কমিশনের টাকা দিলে দ্রুত স্বাক্ষর করে ফাইল ছাড়েন। এছাড়া রাজস্ব আয় থেকেও বছরে প্রায় ১০০ কোটি টাকার মেরামত কাজ করে থাকে চসিক। সবধরণের কাজেই তাকে কমিশন দিতে হয়। না দিলে ফাইল ছাড়েন না বলে একাধিক ঠিকাদার জানিয়েছেন।

এই কমিশন বাণিজ্যের দৌড়ে কম যান না পিডি, তত্ত্বাবধায়ক, নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্টরা।

অভিযোগের বিষয়ে জানতে তার অফিসিয়াল মোবাইল নাম্বারে কল করে পাওয়া যায়নি। পরে নেসেজ পাঠিয়েও কোন সাড়া না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com