1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 28, 2026, 5:00 pm
সংবাদ শিরোনাম: :
বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে!

চট্টগ্রামে নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, November 16, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজের ভূমিকা জোরদার করার লক্ষ্যে Bright Bangladesh Forum ও Action Aid Bangladesh-এর সুশীল প্রকল্পের আওতাধীন ‘নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন’ আজ রবিবার ১৬ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।


দিনের শুরুতে বিভিন্ন ব্যানার–ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে ডা. খাস্তগীর স্কুল মোড় ঘুরে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র‍্যালিতে নারী, যুব, সিভিল সোসাইটি প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া এবং কীনোট উপস্থাপন করেন সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী জনাব রিদুয়ানুল হাকীম রিয়াদ।

প্রফেসর আবু নোমান, সাবেক ডিন, আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন,“সুশাসন প্রতিষ্ঠায় যুব ও নারীদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। সমতাভিত্তিক নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রকে শক্তিশালী করে।”

দেলোয়ার মজুমদার, সভাপতি, সনাক চট্টগ্রাম বলেন,
“নির্বাচন শুধু ভোট নয়—এটি অংশগ্রহণ, জবাবদিহি ও নৈতিক নেতৃত্বের চর্চা। নাগরিক সমাজকে এগিয়ে আসতেই হবে।”

নুরুসছাপা ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সিপিবি উল্লেখ করেন,“যুবদের রাজনৈতিক সচেতনতা সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের নেতৃত্ব বিকাশ আজ সময়ের দাবি।”

সাইদ মিলকি, সাবেক কর্মকর্তা, ইউনিসেফ বলেন,
“অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হলো টেকসই উন্নয়নের ভিত্তি। তরুণদের কণ্ঠস্বর শোনা ও মূল্যায়ন করা এখন জরুরি।”

নূরজাহান খান, নারী নেত্রী ও সাবেক সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, চট্টগ্রাম—নারী নেতৃত্ব বিকাশে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিএসও হাবের সাধারণ সম্পাদক আলী আশরাফ আজগরী।

সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন চট্টগ্রাম সিএসও হাবের প্রেস সেক্রেটারি জনাব সাকিবুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি সংস্থা সংশপ্তক, স্বপ্নীল ব্রাইট, ব্র্যাক, যুগান্তর, উষা, সিডিসি, যুগান্তর, অপরাজেয় বাংলাদেশ, শ্রমিক ইউনিয়ন, টিআইবি সহ ২০ টি অর্গানাইজেশনের প্রধান ও পরিচালকগণ।

এই সম্মেলন নারী ও যুবদের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে আরও সমন্বিত উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণমূলক গণতন্ত্রকে শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com