1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 6, 2026, 6:43 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গণপিটুনিতে ঢাকা ও টঙ্গীতে নিহত ৮

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, August 15, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ রাজধানী ঢাকার ওয়ারী ও গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন অভিযোগে আটজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র এই তথ্য দেয়। গতকাল বুধবার ১৪ আগস্ট সকাল ৬টার দিকে ওয়ারী এলাকায় ধর্ষণের অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

তাঁরা হলেন সাইদুল ইসলাম ইয়াসিন (১৯), সাঈদ আরাফাত শরীফ (২০) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। নিহত ইয়াসিন মাদরাসায় পড়তেন, যাত্রাবাড়ীর ধলপুর বউবাজারের বাসিন্দা।

তাঁর মা শিল্পী আক্তার বলেন, ‘সকালে একজন ফোন দিয়ে জানান আপনার ছেলের অবস্থা ভালো না, দ্রুত যাত্রাবাড়ী থানায় আসেন। ছেলেকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে করে হাসপাতালে নেওয়ার সময়ও আমার ছেলে কথা বলছিল।

বলছিল ওদের মিথ্যা অভিযোগে মারধর করা হয়েছে। এরপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সাঈদকে হাসপাতালে নিয়ে আসা স্কাউট সদস্য সম্রাট শেখ বলেন, ‘সায়েদাবাদ এলাকায় গণধর্ষণের অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তিনজনকে পিটুনি দেয় বলে জানতে পারি।

পরে সায়েদাবাদ থেকে কে বা কারা তাঁদের যাত্রাবাড়ী থানায় এনে রেখে যায়।’

গণপিটুনি খাওয়া অজ্ঞাতপরিচয় পুরুষের লাশ পাওয়া যায় যাত্রাবাড়ীর মাছের আড়তের কাছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওয়ারী হাটখোলা এলাকায় ফ্ল্যাট নিয়ে বিরোধে গতকাল সকালে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হলেন আলামিন ভুইয়া (৪২) এবং তাঁর ছোট ভাই নুরুল আমিন (৩৫)।

আলামিন ভুইয়ার স্ত্রী মুনমুন অভিযোগ করেন, তাঁর স্বামী রিপন নামের একজনের কাছ থেকে দেড় কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু রিপন তা বুঝিয়ে দিচ্ছিলেন না। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ রিপনের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ চলছিল। এ বিরোধের কারণে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।

মুনমুনের ভাষ্য মতে, হত্যাকাণ্ডের সময় আলামিন ভুইয়ার সঙ্গে তাঁর ছোট ভাই নুরুল আমিন ছিলেন। তবে আলামিন ভুইয়ার মরদেহের সঙ্গে নুরুল আমিনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেনি। নুরুল আমিনের মরদেহ বিকেল ৩টার দিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তাঁর শ্যালক জোবায়ের হোসেন।

টঙ্গী পূর্ব থানার ওসি রাফিউল করিম রাফি জানান, টঙ্গী এলাকায় তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঁদের মধ্যে একজনের নাম সুজন সরকার (৪২)। অন্য দুজনের নাম জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সকালে টঙ্গী বাজার এলাকায় পেট্রল পাম্পের সামনে জনতা তিন ব্যক্তিকে আটক করে। এর মধ্যে সুজন সরকার কৌশলে পালিয়ে যান। অন্য দুজনকে কয়েক দফা পেটানো হয়। পরে তাঁরা মারা গেলে লাশ ভ্যানগাড়িতে করে টঙ্গী পূর্ব থানার গেটে পাঠিয়ে দেওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে শিলমুন আকিজ বেকারির পেছনে একটি ঝিলে ভাসমান অবস্থায় সুজনের লাশ উদ্ধার করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com