চট্টলার কণ্ঠ ডেস্ক: অপরাধ দমন, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং উপকূলীয় অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌবাহিনী । এরই ধারাবাহিকতায় আজ সোমবার ১৭ নভেম্বর ভোরে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমসীখালি ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে মাঝেরপাড়া (০৫ নং ওয়ার্ড) নামক এলাকায় একটি বাড়ির গোয়ালঘর গোয়ালঘর থেকে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (শর্ট গান) এবং ০৩ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে সদা সচেষ্ট থেকে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন