মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি :কক্সবাজারে পিসমেকারস-এর উদ্যোগে সামাজিক মাধ্যমের দায়িত্বশীল ব্যবহারে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ২২ নভেম্বর কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন যুব অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠিত হলো পিসমেকারস-এর প্রথম কর্মশালা “সামাজিক মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার” (Responsive Use of Social Media)। বর্তমান সময়ে ভুল তথ্য, অপপ্রচার ও ডিজিটাল সহিংসতা বৃদ্ধি পাওয়ায়—সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয় এই বিশেষ কর্মশালাটি।
কর্মশালাটি আয়োজন করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার কক্সবাজার, যারা ইতোমধ্যেই কক্সবাজারজুড়ে সামাজিক সম্প্রীতি, ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা (FoRB) এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে সফলভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, কর্মশালার মাধ্যমে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্ববোধ ও সতর্কতার গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন। একই সঙ্গে সমাজে ছড়িয়ে পড়া গুজব রোধ, সম্প্রীতি বজায় রাখা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
কর্মশালা পরিচালনা করেন: মোহাম্মদ আব্দুল্লাহ
ফ্যাসিলিটেটর ও সমন্বয়কারী, FoRB কক্সবাজার জেলা এবং ইসফাতুল হাসান ইসফাত
ইয়ুথ এন্ডিং হাঙ্গার, কক্সবাজার জেলা
অংশগ্রহণকারীরা প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে আগামীর সম্প্রীতিময় বাংলাদেশ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন