1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

ইরানি প্রেসিডেন্টের উপদেষ্টা জাভেদ জারিফের পদত্যাগ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) এক্স-এ তিনি পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০১৫ সালে বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তির সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন জাভেদ জারিফ। নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব নেওয়ার পর তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

জারিফ এক্স-এ লিখেছেন, আমি গত সপ্তাহে স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছি।

জারিফ তার পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন, নতুন প্রস্তাবিত ১৯ সদস্যের মন্ত্রিসভার সদস্য নির্বাচন নিয়ে তার হতাশার কথা। তিনি বলেন, আমি লজ্জিত যে আমি কমিটি কর্তৃক নির্বাচিত বিশেষজ্ঞ মতামত বাস্তবায়ন করতে পারিনি। নারী, যুবক ও জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারিনি। আমি এগুলো নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান রবিবার তার মন্ত্রিসভার প্রস্তাবিত তালিকা পার্লামেন্টে উপস্থাপন করেন। এতে একজন নারী অন্তর্ভুক্ত ছিলেন। এই প্রস্তাবিত তালিকা ইরানের সংস্কারপন্থি শিবিরে সমালোচনার সম্মুখীন হয়েছে।  

জারিফ আরও জানান, উপদেষ্টা হিসেবে নিয়োগের পর তার সন্তানদের মার্কিন নাগরিকত্ব নিয়ে চাপের মুখোমুখি হতে হয়েছে।

তিনি লিখেছেন, আমার বার্তা প্রিয় ড. পেজেশকিয়ান অথবা বাস্তবতার বিরুদ্ধে বিরোধিতা নয়। বরং এটি আমার স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের উপদেষ্টা হিসেবে উপকারিতা নিয়ে সন্দেহের প্রকাশ।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এখন তিনি অ্যাকাডেমিক জীবনে ফিরে যেতে এবং ইরানের অভ্যন্তরীণ রাজনীতির প্রতি মনোযোগ কমাতে চান।

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত মধ্যপন্থি প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারের প্রধান কূটনীতিক ছিলেন জারিফ। আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি পেয়েছিলেন ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তির দীর্ঘ আলোচনা সময়। যদিও এই চুক্তি থেকে তিন বছর পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com