1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 13, 2026, 5:11 am
সংবাদ শিরোনাম: :
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ফটিকছড়িতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস,২০২৬ : মৃত্যুর পর নয়, মানুষটি বেঁচে থাকতেই আমাদের পাশে দাঁড়াতে হবে মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‍্যালী ও অবস্থান কর্মসূচি সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ মাদক কারবারি আটক! তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ রোয়াংছড়িতে তামাক চাষ ছাড়তে কৃষকদেরকে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ জন গ্রেফতার ফটিকছড়িতে আগামী ১১ সেপ্টেম্বর মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত হবে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব: গ্রেপ্তার ২ জেটি সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত গুরুত্ব দেয় : দীনেশ ত্রিবেদী বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, দুই সেনা নিহত ও এক কর্মকর্তা আহত জ্যেষ্ঠ প্রকৌশলীদেরকে ডিঙিয়ে পদ্মা ব্যারেজের পিডি হাসান মাহমুদ;নিয়োগ ঘিরে নানা জল্পনা! “শহিদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিশ্বস্ত হাতিয়ার থেকে সরোয়ার আলমগীরের সঙ্গে পথচলা—সুয়াবিলের চেয়ারম্যান পদে এস এম সফিউল আলম” রোয়াংছড়িতে অংশগ্রহণকারী মহিলা অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ নবম পে স্কেলে পেনশন বাড়ছে শতভাগ

আনোয়ারায় দুই শিশুর পেটে মিলল সাড়ে ৬ হাজার ইয়াবা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, September 7, 2026

চট্টগ্রামের আনোয়ারায় দুই শিশুর পেট থেকে বিশেষ প্রক্রিয়ায় ৬ হাজার ৬১৫টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। ইয়াবা পাচারে শিশু দুটিকে ব্যবহার করার অভিযোগে শারমিন আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা গিলে অসুস্থ হয়ে পড়া দুই শিশু বর্তমানে র‌্যাবের তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-চট্টগ্রামের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তাওহিদুল ইসলাম এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, শনিবার রাতে আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় বাঁশখালী-আনোয়ারা-চট্টগ্রাম সড়কে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় দুই শিশু ও শারমিন আক্তারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দুই শিশু তাদের পেটের ভেতর ইয়াবা বহনের কথা স্বীকার করে। পরে রাতেই তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এক্স-রে পরীক্ষায় দুই শিশুর পেটের ভেতর ইয়াবার অস্তিত্ব শনাক্ত হয়। পরে চিকিৎসকেরা বিশেষ প্রক্রিয়ায় তাদের পেট থেকে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা বের করেন। এর মধ্যে ১২ বছর বয়সী শিশুটির পেটে স্কচটেপে মোড়ানো ৬৭টি পোটলা এবং ৯ বছর বয়সী শিশুটির পেটে ৬৬টি পোটলা ছিল।

র‌্যাব জানায়, দুই শিশুর বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলায়। গ্রেপ্তার শারমিন আক্তারের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তাওহিদুল ইসলাম বলেন, কক্সবাজারকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্র শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচার করছে। জিজ্ঞাসাবাদে শারমিন জানিয়েছেন, ইয়াবা বহনের বিনিময়ে প্রত্যেক শিশুকে মাসে ৪ হাজার টাকা ভাতা অথবা তাদের পরিবারের মাসিক বাজার খরচ দেওয়া হয়।

র‌্যাব জানায়, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা সংগ্রহের পর সেখানেই শিশুদের দিয়ে সেগুলো গিলিয়ে দেওয়া হতো। পরে তাদের চট্টগ্রাম শহর বা জেলার সুবিধাজনক কোনো স্থানে নিয়ে পেট থেকে ইয়াবার পোটলাগুলো বের করে বিক্রেতার হাতে তুলে দেওয়ার কথা ছিল।

শিশুদের পেটের ভেতর ইয়াবা বহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে র‌্যাব কর্মকর্তা বলেন, পেটের ভেতর থাকা পোটলা কোনোভাবে ছিঁড়ে গেলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। এতে কোনো ধরনের পূর্বলক্ষণ ছাড়াই শিশুদের মৃত্যু হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এ ঘটনায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com