রান্না ঘরে অস্বাস্থ্যকর পরিবেশ,মাছি, তেলাপোকা, ইঁদুরের উৎপাত!
চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয় এর যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। এসময় সাধু মিষ্টান্ন ভাণ্ডার এণ্ড নোবেলটিসহ দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রবিবার ৩০ নভেম্বর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম এর নেতৃত্বে স্যানিটারী ইন্সপেক্টর ইয়াছিনুল হক চৌধুরীসহ স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সিএমপির সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স সাধু মিষ্টান্ন ভাণ্ডার এণ্ড নোবেলটি রেস্টুরেন্টে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়; লেবেলিং প্রবিধানমালা লংঘন, যত্রতত্র খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, বালাইনাশক ব্যবস্থা না থাকা (মাছি, তেলাপোকা, ইঁদুরের উপস্থিতি) নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী এক লক্ষ টাকা ১,০০০০০ জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়া আদি সাধু মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়; লেবেলিং প্রবিধানমালা লংঘন, অনিবন্ধিত উপায়ে খাদ্য দ্রব্য বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী বিশ হাজার টাকা ২০,০০০ জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন