1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 5, 2026, 3:34 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সরকার কেন অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না— প্রশ্ন তারেক রহমানের

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, July 13, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্যায়কারীদের বিরুদ্ধে আমরা দল থেকে ব্যবস্থা নিচ্ছি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কেন তাহলে বসে আছে, তাদের চালায় কে? বিএনপি তো চালায় না। চালাচ্ছে সরকার। তাহলে সরকার কেন তাদের (অন্যায়কারী) বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? সেটি দলেরই হোক বা অন্য কোনো লোকই হোক।

কেন ব্যবস্থা নিচ্ছে না? দলের সঙ্গে অন্যায়কারীর কী সম্পর্ক, তাতে কিচ্ছু যায়-আসে না, আইনের দৃষ্টিতে তার বিচার হতে হবে।’

শনিবার (১২ জুলাই) রাজধানীর গুলশানে অবস্থিত লেকশোর হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের’ বর্ষপূর্তি উপলক্ষে ‘গণ-অভ্যুত্থানে ছাত্রদলের অমর শহীদদের স্মরণে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘পুরান ঢাকায় যে ছেলেটি মারা গেছে, তার সঙ্গে হয়তো যুবদলের সম্পর্ক আছে।
কিন্তু যে খুন করেছে, তাকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না? ধরা হলো অন্যদের! তাকে এখন পর্যন্ত বোধ হয় আসামিও করা হয়নি। কেন হয়নি? কেন তাকে ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে অমুককে ধরা যাবে না, তমুককে ধরা যাবে না। একবারও তো এই কথা বলা হয়নি।

আমরা বরাবর বলেছি, অন্যাকারীর আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সঙ্গে তার কী সম্পর্ক, তাতে কিচ্ছু যায়-আসে না। তাকে দল কোনো রকম প্রশ্রয় দেবে না, কেউ যদি কোনো অন্যায় করে। তাহলে প্রশাসন তাকে কেন ধরছে না? দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন, আমরা যেটা জেনেছি, তদন্তের পর যাদের সম্পর্কে অভিযোগ প্রমাণিত হয়েছে, দল থেকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।’

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও ফুটেজে হামলাকারীদের স্পষ্টভাবে দেখা গেল।

কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। এটা কি সরকারের নীরব সমর্থন অথবা অন্তর্বর্তী সরকারের পরোক্ষ প্রশ্রয়ের ইঙ্গিত? তাহলে কি ধরে নেওয়া উচিত, যারা দেশে গণপিটুনি, সহিংসতা এবং অস্থিরতা তৈরি করতে চায়, তারা সরকার বা প্রশাসনের কোনো অংশের নীরব সমর্থন পাচ্ছে? বা লালন-পালন করা হচ্ছে? সারা দেশের মানুষ এখন প্রশ্ন করছে, কেন সরকার নীরব রয়েছে? কেন যাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না? বিভিন্ন স্থানে নানা ঘটনা ঘটছে। আমরা খুব নিবিড়ভাবে নজর রাখছি, কারা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।’

আশ্বস্ত করে তারেক রহমান বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, যদি বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, তাহলে যারা জুলাই গণ-অভ্যুত্থান ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের জন্য সর্বোচ্চ বিচার নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। প্রত্যেকটি হত্যার বিচার আমরা করব।’

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘চোখ-কান খোলা রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি।’

অনুষ্ঠানে পুরান ঢাকায় মিটফোর্ডের হত্যাকাণ্ডসহ কয়েকটি ঘটনার অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যে ঘটনাগুলো ঘটছে সরকারকে আহ্বান জানাব, অতি দ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী, তাদের বের করে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না। জাতি আপনাদের দায়ী করবে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার সময়, এসব সমস্যা তৈরি করার জন্য। বিএনপি কোনো দিন কোনো অন্যায়কে সমর্থন করেনি, কখনো করবেও না। বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠা অতীতেও করেছে এবং এবারও করবে।’

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলাদেশে রাষ্ট্রব্যবস্থা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা নির্বাচন দ্রুত চাই। কারণ গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আর গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। নির্বাচন নেই বলে আজকে দেশে এই ঘটনাগুলো ঘটছে, আইন-শৃঙ্খলার ঘটনার ঘটনাগুলো ঘটছে, আইন-শৃঙ্খলা অবনতি ঘটছে, মৃত্যু বাড়ছে, দুবৃর্ত্তরা সুযোগ নিচ্ছে। কারণ তাদের পেছনে জনগণের সমর্থন নেই। কিন্তু একটা নির্বাচিত সরকার এলে নিঃসন্দেহে সেটা শক্তিশালী সরকার হবে।’

অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সভায় শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবরী রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com